advertisement

TMC Letter to President: তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তৃণমূলের সাক্ষাৎ-অনুরোধ প্রত্যাখ্যান, কারণ কী?

Last Updated:

TMC Letter to President: ফের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তৃণমূলের সাক্ষাৎ-অনুরোধ প্রত্যাখ্যান করলেন। কারণ হিসেবে কী জানানো হল?

দ্রৌপদী মুর্মুর তৃণমূলের সাক্ষাৎ-অনুরোধ প্রত্যাখ্যান
দ্রৌপদী মুর্মুর তৃণমূলের সাক্ষাৎ-অনুরোধ প্রত্যাখ্যান
কলকাতা: তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তৃণমূলের সাক্ষাৎ-অনুরোধ প্রত্যাখ্যান করলেন। পুনরায় কারণ হিসেবে উল্লেখ করলেন ‘সময়ের অভাব’।
এর আগে, ৯/০৩/২০২৬ – AITC মাননীয় রাষ্ট্রপতির কাছে একটি প্রতিনিধিদলের মাধ্যমে পশ্চিমবঙ্গে গৃহীত জনকল্যাণমূলক উদ্যোগগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরার উদ্দেশ্যে সাক্ষাতের জন্য লিখিত আবেদন জানায়।
১১/০৩/২০২৬ – সময়ের অভাবের কারণ দেখিয়ে সাক্ষাৎ-অনুরোধ প্রত্যাখ্যান করে একটি উত্তর পাওয়া যায়।
advertisement
১১/০৩/২০২৬ – AITC পুনরায় ১৬ থেকে ২০ মার্চের মধ্যে সাক্ষাতের জন্য আবেদন জানায়।
advertisement
১৬/০৩/২০২৬ – সাক্ষাতের বিষয়ে পুনরায় যোগাযোগ করা হয়।
২২/০৩/২০২৬ – সময়ের অভাবের কারণ দেখিয়ে সাক্ষাৎ-অনুরোধ প্রত্যাখ্যান করে একটি উত্তর পাওয়া যায়।
২৩/০৩/২০২৬ – AITC পুনরায় ২৪ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে সাক্ষাতের জন্য আবেদন জানায়।
আরও পড়ুন: ট্রেনের টিকিট বাতিলের নিয়মে বড়সড় বদল, কনফার্ম টিকিট বাতিল করলে এখন…! যাত্রীরা জানুন
রাজ্য বিধানসভা ভোটের আগে নতুন করে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক ঘিরে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে। এই আবহে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার আবেদন জানালেও এখনও সময় পায়নি তৃণমূলের প্রতিনিধি দল।
advertisement
এই ঘটনাপ্রবাহের পিছনে সম্প্রতি তৈরি হওয়া বিতর্ককে অনেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। উত্তরবঙ্গ সফরে এসে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শিলিগুড়িতে এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তিনি নিজেও বাংলার মেয়ে হলেও অনেক সময় বাংলায় আসতে অসুবিধা হয় বলে তাঁর মনে হয়েছে।
আরও পড়ুন: তালিকা প্রকাশ্যে, কত নাম বাদ গেল SIR সাপ্লিমেন্টারি ভোটার তালিকায়? জানুন কী দাবি কমিশনের
সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি আক্ষেপের সুরে বলেন, আয়োজনে যথেষ্ট পরিসর নেই বলে জানানো হলেও বাস্তবে অনেক বেশি মানুষের জায়গা হওয়ার মতো পরিকাঠামো সেখানে ছিল। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীকে ‘ছোট বোন’ সম্বোধন করে তাঁর প্রতি রাগের কারণ নিয়ে প্রশ্ন তোলেন। যদিও তিনি স্পষ্ট করেন, বিষয়টি নিয়ে তাঁর কোনও ব্যক্তিগত অভিযোগ নেই।
advertisement
আবীর ঘোষাল
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Letter to President: তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তৃণমূলের সাক্ষাৎ-অনুরোধ প্রত্যাখ্যান, কারণ কী?
Next Article
advertisement
১৪ জন প্রার্থীর নাম এখনও অ‍্যাডজুডিকেশন তালিকায়, দ্রুত 'ক্লিয়ার' করার আবেদন সুপ্রিম কোর্টে, কী বললেন বিচারপতি সূর্য কান্ত?
১৪ জন প্রার্থীর নাম এখনও অ‍্যাডজুডিকেশন তালিকায়, দ্রুত 'ক্লিয়ার' করার আবেদন সুপ্রিম কোর্টে
  • ১৪ জন প্রার্থীর নাম এখনও অ‍্যাডজুডিকেশন তালিকায়

  • দ্রুত 'ক্লিয়ার' করার আবেদন সুপ্রিম কোর্টে

  • কী বললেন প্রধান বিচারপতি সূর্য কান্ত?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement