SIR in West Bengal: তালিকা প্রকাশ্যে, কত নাম বাদ গেল SIR সাপ্লিমেন্টারি ভোটার তালিকায়? জানুন কী দাবি কমিশনের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Raima Chakraborty
Last Updated:
SIR in West Bengal: অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীন নামের তালিকা সোমবার মধ্যরাতে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কত নামের নিষ্পত্তি হল? কত নাম বাদ গেল? কী জানাল কমিশন...
কলকাতা: অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীন নামের তালিকা সোমবার মধ্যরাতে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিন্তু কত নাম বাদ বা কত নাম যুক্ত হল তা নিয়ে এখনও স্পষ্ট ধারণা নেই কমিশনের তরফে। জানা গিয়েছে, তালিকা প্রকাশ করা হলেও প্রযুক্তিগত সমস্যা রয়েছে বলে অভিযোগ। বেশিরভাগ বুথের অতিরিক্ত তালিকা ডাউনলোড করা যাচ্ছে না। এমনকী এপিক নম্বর দিয়েও নাম দেখা যাচ্ছে না।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দাবি, ‘একটা কাজ হচ্ছে, কিছু প্রবলেমতো হয়। যত আমরা পেলামই sign করে ততো আমরা করে দিলাম। আমরা অনুরোধ করেছি রোজ দেওয়ার জন্য। ২) পাঁচটি রাজ্য নির্বাচনে গিয়েছে। এটা তো একটা রুটিন বৈঠক। ৩) যে বুথ যত আমরাই sign করে পাব তত আমরা করব। আমার কাছে কোনও ফিগার নেই। আমি কিছু বলতে পারব না। কত বাদ গিয়েছে। এটা চলতি প্রক্রিয়ায় রয়েছে।
advertisement
আরও পড়ুন: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল-বিজেপির ভোট শতাংশ কত হতে পারে? বামেদের অবস্থা কী? News 18 ওপিনিয়ন পোলে উঠে এল সেই তথ্য
নির্বাচন কমিশন সূত্রে খবর, গতকাল পর্যন্ত ২৯ লাখের বেশি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করলেও ২৯ লক্ষের নামের তালিকা গতকাল রাতে প্রকাশ করা হয়নি। তার থেকে অনেক কম নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
advertisement
advertisement
Strengthening electoral preparedness through collaboration
ECI convenes Inter-State Border Meeting with Chief Secretaries, DGPs, CEOs, and Principal Secretaries (Home), Principal Secretaries (Excise), Principal Secretaries (SGST) and SPNOs of poll going States and their… pic.twitter.com/g8CEXjx1jq
— Election Commission of India (@ECISVEEP) March 24, 2026
advertisement
রাজ্যের প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে এখনও পর্যন্ত ২৯ লক্ষ নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ, এই ২৯ লক্ষের নাম হয় চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে, কিংবা বাদ গিয়েছে। তবে এই ২৯ লক্ষের মধ্যে কত জনের নাম দুই ধরনের তালিকা মিলিয়ে প্রকাশ্যে আনা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে নির্দিষ্ট ভাবে কত জনের নাম জুড়েছে এবং কত জনের নাম বাদ গিয়েছে, সেই সংখ্যা কমিশনের তরফে এখনও পর্যন্ত জানানো হয়নি।
advertisement
আরও পড়ুন: সরকার গড়তে পারলে বাংলায় বিজেপির কী কী প্রতিশ্রুতি? ২৮ মার্চ ইস্তেহার প্রকাশ করতে পারেন অমিত শাহ
কীভাবে দেখা যাবে নাম?
কমিশন সূত্রে খবর, সোমবার বিকেলের মধ্যে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে তালিকা পৌঁছে গিয়েছে। রাতে নিষ্পত্তির পরে, দু’টি আলাদা তালিকা প্রকাশ করেছে কমিশন। একটিতে রয়েছে কাদের নাম উঠল। এবং অন্যটিতে যাদের নাম বাদ গিয়েছে সেই তালিকা রয়েছে। রাত থেকে অনলাইনে কমিশনের ওয়েবসাইটে গিয়ে অতিরিক্ত তালিকা দেখতে পাবেন ভোটারেরা। বিবেচনাধীন ভোটারেরা তাঁদের এপিক নম্বর দিয়ে তালিকায় নাম রয়েছে কি না জানতে পারবেন। শুক্রবার পর্যন্ত নিষ্পত্তি হওয়া ৪০ হাজার বুথের তালিকা কমিশনের কাছে পৌঁছে গিয়েছে। বুথ, বিডিও, এসডিও অফিস, ডিএম অফিসে অতিরিক্ত তালিকা ঝোলানো হবে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2026 1:40 PM IST










