advertisement

Assembly Election 2026: ভোটের মাঠে ‘খেলা হবে’! মালদহে ব্যাট-বল হাতে প্রচারে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের, দেখুন

Last Updated:

Assembly Election 2026: ভোটারদের মন জয় করতে রাজনৈতিক প্রার্থীদের এমন ব্যতিক্রমী উদ্যোগ নজর কাড়ছে। সেই ধারাতেই এবার মালদহে ব্যাট-বল হাতে ক্রিকেটার রূপে ধরা দিলেন তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

+
মালদহে

মালদহে ব্যাট-বল হাতে প্রচারে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন

মালদহ, জিএম মোমিন: ভোটের আবহে জেলার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে অভিনব প্রচারের ছবি। কেউ নামছেন চাষের জমিতে, কেউ বা মাঠে নেমে খেলছেন ক্রিকেট। ভোটারদের মন জয় করতে রাজনৈতিক প্রার্থীদের এমন ব্যতিক্রমী উদ্যোগ নজর কাড়ছে। সেই ধারাতেই এবার মালদহে ব্যাট-বল হাতে ক্রিকেটার রূপে ধরা দিলেন তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সুজাপুর বিধানসভা কেন্দ্রের জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে গিয়ে স্থানীয় ক্ষুদেদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন তিনি।
শুধু ক্রিকেটেই থেমে থাকেননি, পরে ব্যাডমিন্টন র‌্যাকেট হাতে নিয়েও খেলায় মেতে ওঠেন। প্রার্থীর এই সহজ-সরল উপস্থিতি ও অংশগ্রহণে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়। প্রচারের ফাঁকে সাবিনা ইয়াসমিন বলেন, “আসন বদলালেও মানুষের ভালবাসা একই রকম পাচ্ছি। ‘খেলা হবে’ স্লোগানকে সামনে রেখেই ক্রিকেট খেলায় অংশ নিলাম। মানুষের কাছ থেকে ভালো সাড়া মিলছে।”
advertisement
আরও পড়ুনঃ ব্রাশ ছাড়াই ঝকমকে সাফ টয়লেট সিট! ১০ টাকা খরচ, ‘এই’ ঘরোয়া কৌশল ব্যবহার করে দেখুন, ম্যাজিকের মতো কাজ
উল্লেখ্য, সাবিনা ইয়াসমিন আগে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ছিলেন এবং টানা তিনবার জয়লাভ করেছেন। ২০১১ ও ২০১৬ সালে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়ে পরে তৃণমূলে যোগ দেন এবং ২০২১ সালে মোথাবাড়ি থেকে জয়ী হয়ে রাজ্য মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলান। এবারে আসন পরিবর্তন করে সুজাপুরে প্রার্থী হওয়ায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গরমে যতই এসি ব্যবহার করুন কারেন্টের বিল বাড়বে না! ‘এই’ কৌশল মানুন, ১০ মিনিটেই ঘর কনকনে ঠান্ডা
অন্যদিকে, এই কেন্দ্রে বিজেপির প্রার্থী অভিরাজ চৌধুরী এবং আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে রয়েছেন মোঃ নাসিমুল হোসেন। জাতীয় কংগ্রেসের প্রার্থী এখনও ঘোষণা না হলেও, সব মিলিয়ে সুজাপুর কেন্দ্রে চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা জোরদার হচ্ছে। তবে নতুন কেন্দ্রে সাবিনা ইয়াসমিনের এই লড়াই কতটা কঠিন হবে, তা জানতে এখন নজর ভোটের ফলাফলের দিকেই।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Assembly Election 2026: ভোটের মাঠে ‘খেলা হবে’! মালদহে ব্যাট-বল হাতে প্রচারে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের, দেখুন
Next Article
advertisement
'আন্ডার অ্যাডজুডিকেশন' থেকে মুক্তি...! সাপ্লিমেন্টারি তালিকা বেরোতেই স্বস্তিতে দুই তৃণমূল প্রার্থী! তাঁরা কারা জানেন?
'আন্ডার অ্যাডজুডিকেশন' থেকে মুক্তি...! সাপ্লিমেন্টারি তালিকা বেরোতেই স্বস্তিতে দুই তৃণমূল প্রার্থী! তাঁরা কারা জানেন?
  • সাপ্লিমেন্টারি তালিকা বেরোতেই স্বস্তিতে দুই তৃণমূল প্রার্থী!

  • 'আন্ডার অ্যাডজুডিকেশন' থেকে মুক্তি...!

  • তাঁরা কারা জানেন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement