'আমার পছন্দ নয়..! আইপিএলের গুরুত্বপূর্ণ নিয়ম নিয়েই প্রশ্ন তুলে দিলেন অক্ষর প্যাটেল
- Published by:Sudip Paul
Last Updated:
IPL 2026: “নিয়ম তো নিয়মই, আমাদের তা মেনে চলতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি এই নিয়ম সমর্থন করি না।” তাঁর এই মন্তব্য আইপিএলের নিয়ম নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।
আইপিএলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম চালু হওয়ার পর থেকেই বিতর্ক তৈরি হয়েছিল। কেই স্বাগত জানিয়েছে নতুন নিয়মকে, কেউ এবার মেনে নিতে পারেনি। আইপিএলে চালু হওয়া ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে আবারও প্রশ্ন উঠল। এই নিয়মটি অনেক তারকা ক্রিকেটারের অপছন্দের তালিকায় রয়েছে। অক্ষর প্যাটেল এবার সরাসরি জানিয়ে দিলেন, তিনি এই নিয়ম একেবারেই পছন্দ করেন না।
এই নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন যেকোনো সময়ে প্রথম একাদশের একজন খেলোয়াড়ের বদলে তালিকাভুক্ত পাঁচজনের মধ্যে কাউকে নামানো যায়। এর ফলে দলগুলি এখন আলাদা করে ব্যাটার বা বোলার বেছে নিচ্ছে। অক্ষরের মতে, এতে অলরাউন্ডারদের গুরুত্ব কমে যাচ্ছে।
দিল্লিতে এক প্রি-সিজন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমি নিজে অলরাউন্ডার, তাই এই নিয়মটা আমার ভালো লাগে না। আগে এই ধরনের ভূমিকার জন্য অলরাউন্ডারদেরই নেওয়া হত, কিন্তু এখন দলগুলো আলাদা ব্যাটার বা বোলারকে বেশি গুরুত্ব দিচ্ছে।”
advertisement
advertisement
তবে নিয়ম পছন্দ না হলেও তা মানতে হবে বলেই মনে করেন অক্ষর। তিনি বলেন, “নিয়ম তো নিয়মই, আমাদের তা মেনে চলতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি এই নিয়ম সমর্থন করি না।” তাঁর এই মন্তব্য আইপিএলের নিয়ম নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।
advertisement
এদিকে গত মরসুমে তাঁর কম বোলিং করা নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে অক্ষর পরিষ্কার করেন, এটি কৌশলগত কারণে নয়, বরং আঙুলের চোটের জন্য হয়েছিল। এখন তিনি সুস্থ হয়ে নতুন মরসুমে ভালো পারফরম্যান্স করতে প্রস্তুত। দিল্লি ক্যাপিটালসকে প্রথম আইপিএল শিরোপা জেতানোই তাঁর মূল লক্ষ্য।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2026 2:20 PM IST










