Kolkata Traffic Update: যানজটের দুঃস্বপ্ন শেষ! বাগুইআটি থেকে হলদিরাম পৌঁছতে এখন লাগবে মাত্র ২ মিনিট, ট্রাফিক বদলে চমক ভিআইপি রোডে
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Haldiram Crossing Traffic Update: হলদিরাম মোড়ে ট্রাফিক নিয়মে পরিবর্তনের ফলে ভিআইপি রোডে যান চলাচলের গতি প্রায় দ্বিগুণ হয়েছে। নতুন ফ্রি রাইট ও লেফট টার্ন ব্যবস্থায় কমেছে যানজট, স্বস্তি পেয়েছেন নিত্যযাত্রী ও সাধারণ মানুষ।
দ্রুত ও ব্যস্ততম এই রাস্তায় ট্রাফিক নিয়মের সামান্য বদলেই যানজট বদলে যেন গতি পাচ্ছে হলদিরাম মোড়। দীর্ঘদিন ধরেই ভিআইপি রোডের অন্যতম ব্যস্ত ও যানজটপ্রবণ মোড় হিসেবে পরিচিত হলদিরাম ক্রসিং। তবে এবার সেই চেনা ছবিতে বদল আনল বিধাননগর ট্র্যাফিক পুলিশের পরীক্ষামূলক উদ্যোগ। সিগন্যালিং ব্যবস্থার পরিবর্তন এবং রুটে সামান্য অদলবদলের ফলে হলদিরাম থেকে কৈখালি পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় যান চলাচলের গতি প্রায় দ্বিগুণ বেড়েছে বলে দাবি পুলিশের। (তথ্য ও ছবি: রুদ্র নারায়ণ রায়)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ডিজিটাল ট্র্যাফিক মনিটরিং প্ল্যাটফর্ম এবং গুগল ম্যাপের তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, দমদম পার্ক থেকে হলদিরাম পর্যন্ত যানবাহনের গড় গতিবেগ আগে যেখানে ছিল ঘণ্টায় ১৭-১৮ কিলোমিটার, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ঘণ্টায় ৩৪-৩৫ কিলোমিটার। একইভাবে কৈখালি থেকে হলদিরামের পথে গতিবেগ ১২ কিলোমিটার থেকে বেড়ে ২৫ কিলোমিটার ছাড়িয়েছে।
advertisement
বিধাননগর কমিশনারেটের ট্র্যাফিক বিভাগের এক কর্তার কথায়, নতুন এই ব্যবস্থার ফলে হলদিরাম মোড়ে অকারণ যানজট অনেকটাই কমেছে। এতে যেমন জ্বালানির সাশ্রয় হচ্ছে, তেমনই সাধারণ মানুষের যাতায়াতের সময়ও উল্লেখযোগ্যভাবে কমেছে। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, আপাতত পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ব্যবস্থা স্থায়ী করার দিকেই এগোচ্ছে বিধাননগর কমিশনারেট। (তথ্য ও ছবি: রুদ্র নারায়ণ রায়)








