advertisement

Birbhum News: ভোট প্রচারে অর্থের অভাব, শেষ পর্যন্ত বামেদের এই প্রার্থী বেছে নিলেন এমন রাস্তা! অবাক হয়ে যাবেন শুনে

Last Updated:

Birbhum News: সাধারণ মানুষের টাকায় আমাদের পার্টি চলে, এমনই দাবি করে এবার সোশ্যাল মিডিয়ায় ভোট প্রচারের জন্য অর্থ সাহায্য চাইলেন বাম প্রার্থী!

+
সঞ্জীব

সঞ্জীব মল্লিক 

বীরভূম, সৌভিক রায়: হাতে গোনা আর মাত্র দিন কয়েক পরেই বিধানসভা নির্বাচন। আর নির্বাচন যত এগোচ্ছে ততই বাড়ছে ভোট প্রচার। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের প্রচার কার্য চালাচ্ছেন। আবার বীরভূম জেলার মধ্যে মোট ১১ টি বিধানসভায় বিভিন্ন দলের প্রার্থীরা তাদের দেওয়াল লেখন শুরু করেছেন। তবে একটা বিধানসভায় ভোট প্রচার করতে তার জন্য প্রয়োজন অর্থের। যেমন দেওয়াল লেখন এর জন্য রং, প্রচার এর জন্য লিফলেট, ব্যানার, ফেস্টুন এই সবকিছু প্রয়োজন।
তবে প্রচার করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে অনেক দলের প্রার্থীদের। সমস্যা একটাই সেটা হল প্রয়োজনীয় অর্থের। আর সেই প্রয়োজনীয় অর্থ অর্থাৎ ভোটের খরচ বের করতে বীরভূমের রামপুরহাট বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট এবং আইএসএফ-এর প্রার্থীকে বেছে নিতে হল অন্য পথ। প্রসঙ্গত রামপুরহাট বিধানসভার বামফ্রন্ট এবং আইএসএফ এর প্রার্থী সঞ্জীব মল্লিক ২০২২ সালে জেলে বসে রামপুরহাট পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়ে কাউন্সিলর হয়েছিলেন।
advertisement
advertisement
তিনি চারবার সেই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বলে জানা যায়। তবে এবার প্রশ্ন ভোটের জন্য অর্থ সংগ্রহ করতে তিনি কী পথ অবলম্বন করেছেন! তিনি অর্থ উপার্জনের জন্য বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়াকে। সোশ্যাল মিডিয়ায় তিনি স্ক্যানার দিয়ে অর্থ সাহায্য চেয়েছেন। সঞ্জীব মল্লিক এর দাবি “তাদের দলের কাছে সেই ভাবে অর্থ নেই, তাই ভোটের জন্য কোনও অর্থ দিতে এখনও পারছে না দল। সেই কারণেই ভোট করার জন্য এবং মানুষের পাশে থাকার জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় স্ক্যানার দিয়ে অর্থের আবেদন জানিয়েছেন।”
advertisement
তিনি আরও জানান ” আমাদের পার্টি প্রত্যেক দিনের খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য সংগ্রাম করে থাকে বিশেষ করে অধিকারের প্রশ্নে আন্দোলন করতে যে অর্থের প্রয়োজন হয় সেই অর্থ আমরা বিভিন্ন তহবিলের নাম করে সাধারণ মানুষের কাছে থেকে সংগ্রহ করি। সাধারণ মানুষের টাকায় আমাদের পার্টি চলে। তাই সেই কারণে আমরা সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে অর্থ চেয়েছি। পাঁচ টাকা থেকে শুরু করে ৫০ অথবা ১০০ টাকা পর্যন্ত মানুষে অর্থ দান করে সাহায্য করছেন। আমার সাধারণ মানুষের কাছে একটাই আবেদন যার যতটুকু সামর্থ্য সে ততটুকু দিয়ে দলের পাশে দাঁড়াক।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Birbhum News: ভোট প্রচারে অর্থের অভাব, শেষ পর্যন্ত বামেদের এই প্রার্থী বেছে নিলেন এমন রাস্তা! অবাক হয়ে যাবেন শুনে
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement