advertisement

Basanti Puja 2026: পুরুলিয়ার এই গ্রামে চারদিন বন্ধ আমিষ রান্না, ১৫০ বছর ধরে চলছে একই নিয়ম! বাসন্তী পুজোয় ঘরে ফেরেন সবাই

Last Updated:

Purulia Basanti Puja 2026: পুরুলিয়ার অন্যতম প্রাচীন বাসন্তী পুজো। নদীয়াড়া গ্রামে ভক্তদের সমাগম! এই গ্রামে বাসন্তী পুজো উপলক্ষ্যে পরিবারের সদস্যরা ফিরে আসেন। গোটা গ্রামে এই পুজোর সময় চারদিন কোনও আমিষ রান্না করা হয় না। সঙ্গে থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

+
নদীয়াড়া

নদীয়াড়া গ্রামের বাসন্তী পুজো

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই পার্বণের অন্যতম অংশ হল বাসন্তী পুজো। পুরুলিয়া জেলার অন্যতম প্রাচীন বাসন্তী পুজো নদীয়াড়া গ্রামের পুজো। প্রায় ১৫০ বছরের বেশি সময় ধরে এই পুজো হয়ে আসছে। পুরুলিয়া এক নম্বর ব্লকের অন্তর্গত এই নদীয়াড়া গ্রাম। এই গ্রামের বাসন্তী পুজো শুধু জেলা নয় ভিন রাজ্যতেও বিখ্যাত।‌
দুর্গোৎসবের মত চারদিন ব্যাপি এই পুজোর আয়োজন হয়ে থাকে। পুণ্যার্থীদের ভিড়ে ঠাসা থাকে গোটা গ্রাম। পুণ্যার্থীদের বিশ্বাস, ভক্তি ভরে বাসন্তী দেবীর আরাধ্যনা করলে সমস্ত মনোবাসনা পূরণ হয় ভক্তদের। এই পুজোয় চারটে দিন অর্থাৎ সপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত গ্রামীণ যাত্রাপালা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এই চারদিন গ্রামে কোনও আমিষ জাতীয় খাবার প্রবেশ করা হয় না‌। গোটা গ্রামের মানুষ নিরামিষ ভজন করেন।
advertisement
advertisement
গ্রাম জুড়ে উৎসবের আমেজ থাকে এই চারদিন ব্যাপী। সময়ের বদল ঘটলেও পুরনো রীতিনীতি ও ঐতিহ্য মেনেই এই পুজো হয়ে আসছে। এ বিষয়ে এই পুজো কমিটির সদস্য নরেশ মিশ্র ও দিলীপ গোপ বলেন, বিরাট ধুমধামের সঙ্গে এই পুজোর আয়োজন হয়ে থাকে। তাদের গ্রামে ষোল আনা কোনও দুর্গাপুজো হয় না। তাই তারা সারা বছর এই বাসন্তী পুজোর অপেক্ষায় থাকেন। যারা সারা বছর বাইরে থাকে তারাও শুধুমাত্র এই পুজোয় বাড়ি ফেরেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হই-হুল্লোড় আনন্দের মধ্য দিয়ে এই কয়েকটা দিন কাটান তাঁরা‌। কোনওরকম ভেদাভেদ ছাড়া তারা এই পুজোর আনন্দে মেতে ওঠেন। দেবী দুর্গার আদি রূপের আরাধনা হয় বাসন্তী পুজোয়। প্রতিবছর বসন্তকাল অর্থাৎ চৈত্র মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত এই পুজো হয়ে থাকে। জেলা পুরুলিয়া নদীয়াড়া গ্রামের বাসন্তী পুজো বহু প্রাচীন। জেলার অন্যতম ঐতিহ্যবাহী পুজো এটি। তাই এই পুজোকে ঘিরে মেতে উঠে আট থেকে আশি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Basanti Puja 2026: পুরুলিয়ার এই গ্রামে চারদিন বন্ধ আমিষ রান্না, ১৫০ বছর ধরে চলছে একই নিয়ম! বাসন্তী পুজোয় ঘরে ফেরেন সবাই
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২৬ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • বৃহস্পতিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement