TRENDING:

Siliguri Flower Exhibition Fair: আয়ু এক-দু’বছর নয়, পুরো ৪০! দাম ১৫০০ টাকা, এই বিশেষ গাছ এবার চমক দিচ্ছে শিলিগুড়ির ফুল মেলায়

Last Updated:

Siliguri Flower Exhibition Fair: শিলিগুড়ির ফুল মেলায় এবার দেখা মিলছে এক আশ্চর্য গাছের। নাম ‘চাইনিজ স্টিক’। দাবি করা হচ্ছে, মাত্র ১৫০০ টাকা দামের এই ইনডোর প্ল্যান্টটি সঠিক পরিচর্যা পেলে ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকে। ঘর সাজানোর জন্যও এই গাছের বিকল্প মেলা ভার বলেও দাবি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শিলিগুড়ির ফুল মেলায় এবছর দর্শনার্থীদের জন্য একাধিক নতুনত্ব নিয়ে হাজির হয়েছে পাহাড়ি ও বিদেশি উদ্ভিদের সম্ভার। বিশেষ আকর্ষণ হিসেবে উঠে এসেছে দার্জিলিংয়ের পাহাড়ি পরিবেশে জন্মানো চাইনিজ স্টিক এবং থাইল্যান্ড থেকে আনা দুর্লভ ব্রেন ক্যাকটাস। আকৃতির বৈচিত্র্য, রঙ ও গঠনগত অভিনবত্বে এই দুই গাছ প্রতিদিনই মেলায় বাড়তি ভিড় টানছে। উদ্ভিদপ্রেমীদের কাছে এই স্টলগুলি হয়ে উঠেছে আলাদা আকর্ষণের কেন্দ্র।
advertisement

জানা গিয়েছে, চাইনিজ স্টিক মূলত পাহাড়ি ও পার্বত্য অঞ্চলের গাছ। দার্জিলিং ও কালিংপং এলাকার আবহাওয়ায় এই গাছের বৈশিষ্ট্য আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। এবছর শিলিগুড়ির ফুল মেলায় দার্জিলিং থেকে আনা এই চাইনিজ স্টিক ইনডোর ও আউটডোর—দুভাবেই ব্যবহারযোগ্য হওয়ায় বিশেষভাবে নজর কেড়েছে। ছোট আকারের হওয়ায় ঘর সাজানোর ক্ষেত্রে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। নার্সারি সূত্রে জানা যায়, সামান্য যত্ন ও ঠান্ডা আবহাওয়ার মতো পরিবেশ তৈরি করে রাখলে এই গাছ সহজেই দীর্ঘদিন বেঁচে থাকে। যদিও গাছটি আকারে খুব বড় হয় না, তবে একটি মাঝারি চাইনিজ স্টিকের আয়ু ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত হতে পারে।

advertisement

আরও পড়ুন: ঐতিহাসিক জয়! রাজা কৃষ্ণনাথের নাম যুক্ত হল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে, খুশির জোয়ার জেলাজুড়ে

এই প্রসঙ্গে দার্জিলিং থেকে আসা সুমিত শুব্বা জানান, “চাইনিজ স্টিক মূলত একটি পাইন ভ্যারাইটি। এই গাছের দাম হাজার থেকে ১৫০০ টাকার মধ্যে রাখা হয়েছে। যারা ঘর সাজাতে ভালবাসেন, তাদের জন্য এটি একটি আদর্শ গাছ। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য যেন ঘরের মধ্যেই এনে দেয় এই চাইনিজ স্টিক।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অন্যদিকে, ফুল মেলায় প্রথমবারের মতো আসা থাইল্যান্ডের বিরল ব্রেন ক্যাকটাসও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। মাথার ব্রেনের মতো গঠন হওয়ায় এই ক্যাকটাসের নামকরণ হয়েছে ‘ব্রেন ক্যাকটাস’। দেখতে ছোট হলেও এর সৌন্দর্য ও গঠন বেশ ব্যতিক্রমী। ঘর সাজানোর জন্য এই গাছও বিশেষভাবে উপযোগী। মেলায় এই ব্রেন ক্যাকটাসের দাম রাখা হয়েছে ৫০০ থেকে ১৫০০ টাকার মধ্যে, যা দর্শনার্থীদের সাধ্যের মধ্যেই রয়েছে।

advertisement

এই বিষয়ে নার্সারির মালিক শ্রেয়া শুব্বা বলেন, “আমরা দার্জিলিং থেকে এসেছি এবং প্রতি বছরই শিলিগুড়ির ফুল মেলায় অংশ নিই। তবে এবছর আমাদের স্টলের বিশেষ আকর্ষণ ব্রেন ক্যাকটাস। এটি থাইল্যান্ড থেকে আনা হলেও পাহাড়ি পরিবেশে খুব ভালোভাবেই পালন করা যায়। যত্ন সহকারে রাখলে এই গাছ ঘর সাজাতে আলাদা সৌন্দর্য যোগ করবে—এই বিশ্বাস থেকেই এবছর মেলায় এনেছি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চুপি এখন অতীত! বর্ধমানেই হদিশ মিলল নতুন পাখিরালয়ের, সপ্তাহান্তে ঘুরে আসুন, মন ভরে যাবে
আরও দেখুন

সব মিলিয়ে, শিলিগুড়ির ফুল মেলায় দার্জিলিংয়ের পাহাড়ি চাইনিজ স্টিক ও থাইল্যান্ডের বিরল ব্রেন ক্যাকটাস এবছর নতুন মাত্রা যোগ করেছে। দেশি–বিদেশি উদ্ভিদের এই ব্যতিক্রমী সমাহার দর্শনার্থীদের মুগ্ধ করছে এবং ঘর সাজানোর পাশাপাশি প্রকৃতির ছোঁয়া বাড়িতে নিয়ে যাওয়ার এক অনন্য সুযোগ করে দিচ্ছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Siliguri Flower Exhibition Fair: আয়ু এক-দু’বছর নয়, পুরো ৪০! দাম ১৫০০ টাকা, এই বিশেষ গাছ এবার চমক দিচ্ছে শিলিগুড়ির ফুল মেলায়
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল