পুজো শেষে একেবারে ভক্তির আবেশে দেখা গেল তাঁকে। হারমোনিয়ামের সুরে ভজন গাইতে শোনা যায় গৌতম দেবকে—“সব কো সন্মতি দে ভগবান…” এই গানের মধ্য দিয়েই তিনি যেন প্রার্থনা জানালেন সকলের মঙ্গল ও সু-বুদ্ধির জন্য। রাজনীতির ব্যস্ততার মাঝেও এই দৃশ্য এক অন্য বার্তা বহন করেছে।
advertisement
গৌতম দেব জানান, তাঁর পরিবার বরাবরই ধর্মীয় আচার-অনুষ্ঠানের সঙ্গে যুক্ত। তাঁর বাবা একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন এবং তাঁদের পরিবারে নিয়মিত পুজো-অর্চনা চলে আসছে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই প্রতি বছর রামনবমীতে এই পুজো করা হয় বলে জানান তিনি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, এই ভজন তিনি মূলত শিলিগুড়ির বিজেপি প্রার্থীকে উৎসর্গ করেছেন, যাতে তাঁর “সুবুদ্ধি” হয়। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, কখনওই কোনও ধর্ম বা পুজোকে রাজনীতির সঙ্গে যুক্ত করেন না। তাই আজকের দিনটিকে সম্পূর্ণভাবে ভক্তি ও আধ্যাত্মিকতার মধ্যে রেখেই কাটাতে চেয়েছেন তিনি এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করেছেন।
রামনবমীর এই পবিত্র দিনে তাঁর বার্তা স্পষ্ট—সত্য ও ধর্মের জয় হোক। নির্বাচনের উত্তেজনার মধ্যেও ভক্তির সুরে মিলিয়ে গেল রাজনীতির কোলাহল, আর সেই সুরেই প্রতিধ্বনিত হল—“সব কো সন্মতি দে ভগবান…”





