এদিন সকালে হাওড়া ব্রিজ চেকপোস্ট থেকে রামকৃষ্ণপুর ফেরিঘাট পর্যন্ত একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। সকাল ৭ টায় পতাকা উত্তোলনের মাধ্যমে র্যালির সূচনা এবং নির্ধারিত পথ অতিক্রম করে এটি রামকৃষ্ণপুর ফেরিঘাটে পৌঁছয়। র্যালি শেষে বিশিষ্ট ব্যক্তিদের ভোট সম্পর্কে সাধারণ মানুষের উদ্দেশ্য বার্তা দেন। একই সঙ্গে প্রদীপ প্রজ্বলন এবং সংবর্ধনা অনুষ্ঠান। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
advertisement
এরপর ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল সঠিক ও নৈতিক ভোটদানের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং বেশি সংখ্যক ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করা। এই ধরনের কর্মসূচি গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি মানুষ ভোটদানে আগ্রহী হয়ে উঠবেন এবং সচেতন নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব পালন করবেন। ম্যারাথনে মডেল প্রদর্শন, পাশাপাশি ছোটা ভীম, চুটকির মতো বিভিন্ন জনপ্রিয় কার্টুন চরিত্রগুলিকে রাখা হয়। স্বতঃস্ফূর্তভাবে শান্তি বজায় ভোটের লক্ষ্যে, ছাত্র-ছাত্রীদের এই কর্মসূচিতে অংশগ্রহণ তাদের মাধ্যমে আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে।






