TRENDING:

Dilip Ghosh BJP: 'উত্তরপ্রদেশের স্টাইলে পুলিশ এনকাউন্টার করবে', বিজেপি ক্ষমতা পেয়েই ভোল বদলে দেবে রাজ্যের, দাবি দিলীপ ঘোষের

Last Updated:

Dilip Ghosh BJP: ভোট প্রচারে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য শোনা গেল খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গলায়। কী বলেছেন তিনি? শোরগোল রাজ্য রাজনীতিতে...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর: ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক-বিরোধী তরজা। এবার ভোট প্রচারে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য শোনা গেল খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গলায়। কী বলেছেন তিনি?
দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
advertisement

বৃহস্পতিবার খড়্গপুরে প্রচারে গিয়ে দিলীপ বলেন, ”যে পুলিশ আজকে মাফিয়া-গুন্ডাদের সঙ্গে বসে চা খাচ্ছে। চোর নেতাদের চামচাগিরি করছে, সেই পুলিশ দেখবেন অন্য রূপে, উত্তরপ্রদেশের স্টাইলে কী রকম এনকাউন্টার করবে! কী রকম ভিতরে ঢোকাবে। দেখে নেবেন…”– মন্তব্য খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। এর আগে খড়্গপুর টাউন থানার আইসি পার্থসারথী পালের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ। বৃহস্পতিবার দিলীপের এই মন্তব্য নিয়েও সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস।

advertisement

আরও পড়ুন: সিঙ্গুরে মাস্টারমশাইয়ের আশীর্বাদে চাঙ্গা বিজেপি, প্রার্থী অরূপ দাসের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ! তারপর?

নিজের এলাকায় বরাবর ‘চমকে চমকে’ রাজনীতি করেছেন, দাবি দিলীপের। তিনি বলেন, ”আমাদের নামে মামলা হয়েছিল, আমরা নাকি অস্ত্র নিয়ে ভয় দেখিয়েছি। যে ভয় পাবে তাকে তো দিলীপ ঘোষ ভয় দেখাবেই। তুমি ভয় কেন পাও? দম থাকলে সামনে এসো। মাল লুট করবে, চুরি করবে, পুলিশ দিয়ে চমকে ভোট করাবে, আর আমি চমকাতে পারব না? চমকে চমকেই আমি রাজনীতি করেছি। খড়্গপুরের মানুষ সেই কারণেই আমাকে ভোট দেয়। আবার দেবে।”

advertisement

আরও পড়ুন: ‘অভয়ার মা প্রার্থী হওয়ায় অনেকের ঝাল লাগছে, তাঁদের জন্য…’, পানিহাটির বিজেপি প্রার্থী নিয়ে ঝাঁঝ বাড়ালেন সুকান্ত

সেরা ভিডিও

আরও দেখুন
করলা নদীতে সোনা? মহারাষ্ট্র টু জলপাইগুড়ি, হাতড়ে যা বের করেন ওঁরা
আরও দেখুন

প্রসঙ্গত, খড়্গপুর কেন্দ্রের সঙ্গে দিলীপ ঘোষের দীর্ঘ সম্পর্ক রয়েছে। ২০১৬ সালে এই কেন্দ্র থেকেই বিধায়ক নির্বাচিত হন তিনি। যদিও ২০২১ সালে তাঁকে প্রার্থী করা হয়নি। পরে নানা বিতর্কের জেরে এবার ফের পুরনো কেন্দ্রে ফিরিয়ে আনা হয়েছে তাঁকে। বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী দিলীপ বলেন, ‘মে মাসের ৪ তারিখের পর সব পাল্টে যাবে। আমি খড়্গপুরের গুন্ডা-মাফিয়ার বিরুদ্ধে অনেক লড়াই করেছি। আবার লড়ব। এখানকার মানুষ সেই জন্যই আমাকে ভোট দেন। তবে আর অবশ্য লড়তে হবে না। এ বার সকলকে ধরে ধরে ভিতরে (জেলের) ঢোকাব। কারণ ক্ষমতায় আসবে বিজেপি। পরিবর্তন হবেই।’

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Dilip Ghosh BJP: 'উত্তরপ্রদেশের স্টাইলে পুলিশ এনকাউন্টার করবে', বিজেপি ক্ষমতা পেয়েই ভোল বদলে দেবে রাজ্যের, দাবি দিলীপ ঘোষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল