TRENDING:

North 24 Parganas News: নির্বাচনের আগে মিনাখাঁয় অস্ত্রভাণ্ডার ফাঁস! বাড়ির মধ্যে মজুত ৪৮ রাউন্ড গুলি, আগ্নেয়াস্ত্র, গ্রেফতার দুষ্কৃতী

Last Updated:

North 24 Parganas News: বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৮ রাউন্ড গুলি, একটি দেশি বন্দুক এবং একটি দেশি পিস্তল উদ্ধার করল পুলিশ। নির্বাচনের আগে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মিনাখাঁয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মিনাখাঁ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: নির্বাচনের আগে মিনাখাঁয় অস্ত্রভাণ্ডার ফাঁস। ৪৮ রাউন্ড গুলি-সহ দুষ্কৃতী গ্রেফতার। বিধানসভা নির্বাচনের আগে আবারও উদ্বেগ বাড়াল উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁয়। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে মিনাখাঁ থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এই ঘটনায় আকবর আলী মোল্লা নামে এক দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়েছে।
মিনাখাঁ থানা
মিনাখাঁ থানা
advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, মিনাখাঁ থানার উত্তর বার্গা এলাকায় অভিযুক্তের বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে বাড়ির ভিতর থেকে ৪৮ রাউন্ড গুলি, একটি দেশি বন্দুক এবং একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়। এত বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে রেললাইনের ধারে অচৈতন্য অবস্থায় পড়ে যুবতী! কে বা কারা এই হাল করল? মধ্যমপুরে চাঞ্চল্য

advertisement

অভিযানের পরই আকবর আলী মোল্লাকে গ্রেফতার করে মিনাখাঁ থানায় নিয়ে আসে পুলিশ। শুক্রবার ভোরে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতকে দুপুরে বসিরহাট মহাকুমা আদালতে তোলা হবে। এই অস্ত্র মজুতের পিছনে বড় কোন চক্র জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
করলা নদীতে সোনা? মহারাষ্ট্র টু জলপাইগুড়ি, হাতড়ে যা বের করেন ওঁরা
আরও দেখুন

অন্যদিকে, একই রাতে বসিরহাটের গোটরা এলাকায়ও অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দুই দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি তাজা বোমা, আগ্নেয়াস্ত্র ও গুলি। নির্বাচনের আগে একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ প্রশাসন অবশ্য জানিয়েছে, গোটা জেলাজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: নির্বাচনের আগে মিনাখাঁয় অস্ত্রভাণ্ডার ফাঁস! বাড়ির মধ্যে মজুত ৪৮ রাউন্ড গুলি, আগ্নেয়াস্ত্র, গ্রেফতার দুষ্কৃতী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল