advertisement

WB Assembly Election 2026: হাওড়া ব্রিজে ছোটা ভীম-চুটকির 'ম্যাজিক'! ভোটের প্রচারে কমিশনের অভিনব চমক, হাঁ করে দেখল পথচলতিরা

Last Updated:

West Bengal Assembly Election 2026: হাওড়া ব্রিজে আজ এক অন্য দৃশ্য! হাতে পোস্টার আর মুখে হাসি নিয়ে পথচলতি মানুষকে ভোটের গুরুত্ব বোঝাচ্ছে ছোটা ভীম আর চুটকি। নির্বাচন কমিশনের এই বিশেষ উদ্যোগে প্রথমবার যারা ভোট দেবেন, সেই তরুণ প্রজন্মের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গেল।

ভোটের আগে গণতন্ত্রকে মজবুত করতে ভোট ম্যারাথন সাইকেল র‍্যালি,  ছোটা ভীম-চুটকির প্রচার
ভোটের আগে গণতন্ত্রকে মজবুত করতে ভোট ম্যারাথন সাইকেল র‍্যালি,  ছোটা ভীম-চুটকির প্রচার
হাওড়া, রাকেশ মাইতি: ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়াতে অভিনব উদ্যোগ নিল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ‘ভোট ম্যারাথন’ শিরোনামে এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ, ভোটদানে উৎসাহ প্রদানে বিশেষ করে যুব সমাজকে সক্রিয় ভাবে উৎসাহিত করার চেষ্টা এই উদ্যোগের মাধ্যমে। ২৭ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হয় এই ভোট ম্যারাথন।
এদিন সকালে হাওড়া ব্রিজ চেকপোস্ট থেকে রামকৃষ্ণপুর ফেরিঘাট পর্যন্ত একটি সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে। সকাল ৭ টায় পতাকা উত্তোলনের মাধ্যমে র‍্যালির সূচনা এবং নির্ধারিত পথ অতিক্রম করে এটি রামকৃষ্ণপুর ফেরিঘাটে পৌঁছয়। র‍্যালি শেষে বিশিষ্ট ব্যক্তিদের ভোট সম্পর্কে সাধারণ মানুষের উদ্দেশ্য বার্তা দেন। একই সঙ্গে প্রদীপ প্রজ্বলন এবং সংবর্ধনা অনুষ্ঠান। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
advertisement
advertisement
এরপর ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল সঠিক ও নৈতিক ভোটদানের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং বেশি সংখ্যক ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করা। এই ধরনের কর্মসূচি গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি মানুষ ভোটদানে আগ্রহী হয়ে উঠবেন এবং সচেতন নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব পালন করবেন। ম্যারাথনে মডেল প্রদর্শন, পাশাপাশি ছোটা ভীম, চুটকির মতো বিভিন্ন জনপ্রিয় কার্টুন চরিত্রগুলিকে রাখা হয়। স্বতঃস্ফূর্তভাবে শান্তি বজায় ভোটের লক্ষ্যে, ছাত্র-ছাত্রীদের এই কর্মসূচিতে অংশগ্রহণ তাদের মাধ্যমে আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: হাওড়া ব্রিজে ছোটা ভীম-চুটকির 'ম্যাজিক'! ভোটের প্রচারে কমিশনের অভিনব চমক, হাঁ করে দেখল পথচলতিরা
Next Article
advertisement
Bankura News: পেট্রোলের উপর কমেছে শুল্ক, এদিকে পেট্রল পাম্পে নাজেহাল অবস্থা... জেলায় জেলায় এ কী ছবি?
পেট্রোলের উপর কমেছে শুল্ক, এদিকে পেট্রল পাম্পে নাজেহাল অবস্থা... জেলায় জেলায় এ কী ছবি?
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement