WB Assembly Election 2026: দেওয়াল লিখন-ব্যানার অতীত! বাংলার ভোটে এবার জমি ধরে রাখতে নয়া অস্ত্র, শান দিচ্ছে সব পক্ষ
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Madhab Das
Last Updated:
West Bengal Assembly Election 2026: পুরানো দিনের দেওয়াল লিখন এখন অতীত। ২০২৬-এর বিধানসভা ভোটে বাংলার প্রতিটি রাজনৈতিক দল এখন মিম, শর্ট ভিডিও এবং হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইনের ওপর বেশি ভরসা করছে।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। নির্বাচন কমিশনের তরফে দিনক্ষণ ঘোষণা হতেই বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী তালিকাও প্রকাশ করে ফেলেছে। শুরু হয়ে গেছে জোরকদমে প্রস্তুতি, মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। শহর থেকে গ্রাম—সব জায়গাতেই এখন ভোটের আবহ স্পষ্ট।
একসময় ভোট মানেই ছিল দেওয়াল লিখন, পোস্টারে ছেয়ে যাওয়া পাড়া-প্রতিবেশ, আর মাইকিং করে প্রচার। অলিগলি থেকে বড় রাস্তা—সবখানেই চোখে পড়ত রঙিন রাজনৈতিক বার্তা। এই প্রচারের মাধ্যমেই সাধারণ মানুষ, বিশেষ করে যুব সমাজকে ভোটমুখী করার চেষ্টা চলত জোরদারভাবে। তবে সময়ের সঙ্গে বদলেছে প্রচারের ধরণ। ডিজিটাল যুগে এখন ভোটের লড়াই অনেকটাই সরে এসেছে সোশ্যাল মিডিয়ার পর্দায়। বিশেষ করে যুব সমাজকে টার্গেট করেই রাজনৈতিক দলগুলি এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো প্ল্যাটফর্মকে হাতিয়ার করছে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে দার্জিলিং জেলা সোশ্যাল মিডিয়া ফ্যাম কমিউনিটির সভাপতি তথা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক চন্দন সাহা জানান, বর্তমানে একাধিক ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন এলাকার প্রার্থীদের প্রচার জোরদার করা হচ্ছে। তাঁর দাবি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বড় অংশের ভোটারদের কাছে পৌঁছনো সম্ভব, কারণ অধিকাংশ যুব সমাজ এখন এই প্ল্যাটফর্মে সক্রিয়। পাশাপাশি এআই-নির্ভর ভিডিও, ডিজিটাল পোস্টার ও আকর্ষণীয় কনটেন্ট ব্যবহার করে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চলছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, প্রচারের চেনা ছবি বদলে এখন ডিজিটাল নির্ভরতার দিকেই ঝুঁকছে রাজনীতির ময়দান। দেওয়াল লিখন বা পোস্টারের জায়গা দখল করছে ভার্চুয়াল ক্যাম্পেইন। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনই ভবিষ্যতের নির্বাচনী প্রচারের রূপরেখা তৈরি করছে, যেখানে যুব ভোটারদের মন জয় করাই হয়ে উঠছে মূল চাবিকাঠি।
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
Mar 27, 2026 12:10 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: দেওয়াল লিখন-ব্যানার অতীত! বাংলার ভোটে এবার জমি ধরে রাখতে নয়া অস্ত্র, শান দিচ্ছে সব পক্ষ










