Jio Broadband Plans: Jio-র বাম্পার ধামাকা! ৩ মাস রিচার্জ করলেই ১ মাস ফ্রি ইন্টারনেট, সঙ্গে ওটিটি সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
JioHome Broadband Plans: JioHome ব্রডব্যান্ডে নতুন অফার চালু হয়েছে, যেখানে ৩ মাস রিচার্জে ১ মাস ফ্রি পরিষেবা পাওয়া যাচ্ছে। সঙ্গে হাই-স্পিড ইন্টারনেট ও একাধিক OTT প্ল্যাটফর্মের সুবিধা মিলছে গ্রাহকদের জন্য
Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আকর্ষণীয় নতুন অফার নিয়ে এসেছে। এই অফারের আওতায় JioHome ব্রডব্যান্ড ব্যবহারকারীরা অতিরিক্ত সুবিধা পাবেন। বিশেষ করে, যদি কেউ ৩ মাসের প্ল্যান একসঙ্গে রিচার্জ করেন, তাহলে অতিরিক্ত ১ মাসের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। অর্থাৎ, মোট ৪ মাস পরিষেবা উপভোগ করা যাবে। যারা দীর্ঘমেয়াদি প্ল্যান নিতে চান, তাদের জন্য এটি একটি দারুণ সাশ্রয়ী সুযোগ।
advertisement
JioHome ২২২২ টাকার প্ল্যান:এই প্ল্যানটি মূলত এন্ট্রি-লেভেল ব্যবহারকারীদের জন্য। এতে সর্বোচ্চ ৩০ Mbps ইন্টারনেট স্পিড পাওয়া যায়। মাসে প্রায় ১০০০ GB ডেটা ব্যবহার করা যাবে।এর সঙ্গে ৮০০-র বেশি টিভি চ্যানেল এবং ১০-১২টি OTT অ্যাপ ব্যবহারের সুবিধা মিলবে। ৩ মাসের রিচার্জে ১ মাস অতিরিক্ত ফ্রি পরিষেবা পাওয়া যাবে।
advertisement
JioHome ৩৩৩৩ টাকার প্ল্যান:এই প্ল্যানে সর্বোচ্চ ১০০ Mbps স্পিড পাওয়া যায়, যা হাই-কোয়ালিটি ভিডিও স্ট্রিমিং এবং অনলাইন গেমিংয়ের জন্য উপযুক্ত। ডেটা লিমিট একই থাকলেও OTT সুবিধা বেশি রয়েছে। এখানে Disney+ Hotstar, SonyLIV, ZEE5 এবং JioCinema প্রিমিয়ামের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মের কনটেন্ট বিনামূল্যে দেখা যাবে।
advertisement
JioHome ৪৪৪৪ টাকার প্ল্যান:যারা বেশি OTT কনটেন্ট দেখতে পছন্দ করেন, তাদের জন্য এই প্ল্যানটি আদর্শ। এতে ১০০ Mbps স্পিডের পাশাপাশি মাসে ১০০০ GB ডেটা এবং অতিরিক্ত ডেটা ভাউচার দেওয়া হয়। এছাড়াও Netflix বেসিক, Amazon Prime Video লাইট-সহ একাধিক OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন বিনামূল্যে অন্তর্ভুক্ত রয়েছে।
advertisement








