advertisement

Indian Railways: যাত্রীদের জন্য সুখবর! মালদহ ডিভিশনের এই স্টেশনে আরও ৬ মাস থামবে ৩ গুরুত্বপূর্ণ ট্রেন, জানুন সময়সূচি

Last Updated:
Eastern Railway Update: মালদহ রেল ডিভিশন বিন্দুবাসিনী হল্টে ৩টি ট্রেনের স্টপেজ আরও ৬ মাস বাড়াল। নতুন সময়সূচি ও বিস্তারিত জেনে নিন যাত্রীদের সুবিধার জন্য
1/5
রেল যাত্রী সুবিধার্থে বড় উদ্যোগ মালদহ রেল ডিভিশনের। মালদহ রেল ডিভিশনের প্রত্যন্ত এই হল্ট স্টেশনে থামবে তিনটি ট্রেন। স্টপেজের মেয়াদ বৃদ্ধির পর যাত্রীবাহী ট্রেনের সময়সূচি জানাল মালদহ রেল ডিভিশন। (ছবি ও তথ্য: জিএম মোমিন)

2/5
যাত্রী সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেলওয়ে মালদহ ডিভিশনের অন্তর্গত বিন্দুবাসিনী হল্ট স্টেশনে তিনটি যাত্রীবাহী ট্রেনের অস্থায়ী স্টপেজের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের মালদহ রেল ডিভিশন কর্তৃপক্ষ।

3/5
ট্রেন নাম্বার ৫৩৪৩৩ ও ৫৩৪৩৪ আজিমগঞ্জ-বারহারওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন আগামী ২৭ মার্চ ২০২৬ থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বিন্দুবাসিনী হাল্ট স্টেশনে থামবে। অন্যদিকে, ট্রেন নাম্বার ৬৩৪২২ সাহিবগঞ্জ-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন ২১ এপ্রিল ২০২৬ থেকে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিন্দুবাসিনী হাল্ট স্টেশনে স্টপেজ বজায় থাকবে।

4/5
৫৩৪৩৩ আজিমগঞ্জ-বারহারওয়া প্যাসেঞ্জার ট্রেন আজিমগঞ্জ থেকে বিন্দুবাসিনী হল্টে সকাল ১০ টা ৩৯ মিনিটে এসে বারহারওয়ার উদ্দেশ্যে ১০ টা ৪০ মিনিটে ছাড়বে। অন্যদিকে ট্রেন নাম্বার ৫৩৪৩৪ বারহারওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন বারহারওয়া থেকে বিন্দুবাসিনী হল্টে বিকেল ২ টা ৩৪ মিনিটে এসে আজিমগঞ্জ এর উদ্দেশ্যে ২ টা ৩৫ মিনিটে ছাড়বে।

5/5
মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান,
মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের পক্ষ থেকে এই স্টপেজ চালু রাখার দাবি জানানো হচ্ছিল। সেই দাবিকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে প্রত্যন্ত এলাকার যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement