Murshidabad News: বিড়ি ব্যবসায়ী থেকে বিধায়ক! এই ইমানী বিশ্বাস কে জানেন আসলে?
- Reported by:Tanmoy Mondal
- Published by:Suman Biswas
Last Updated:
Murshidabad News: সামান্য বিড়ি ব্যবসায়ী থেকে বিধায়ক। এই মানুষটির বিষয়ে জানেন? জেনে নিন ভোটের আগে।
সুতি, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা হল বিড়ি শ্রমিক অধ্যুশিত এলাকা ।আর এই এলাকায় বিড়ি বেঁধে চলে সংসার। বিড়ি মালিক হিসেবে পরিচিত ইমানী বিশ্বাস। তাকেই এই বছর প্রার্থী করা হয়েছে শাসকদলে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর তত্পরতা সুতি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইমানী বিশ্বাসের। গ্রামে গ্রামে বাড়ি বাড়ি জোড়া ফুলের প্রতীকে ভোট প্রার্থনা এবং জনসংযোগ চালাচ্ছেন তিনি।
সুতি মূলত বিড়ি শিল্পনির্ভর অঞ্চল, এই এলাকায় অধিকাংশ বাসিন্দা এই শিল্পের উপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করেন। এ দিন ওই এলাকায় গিয়ে বিড়ি শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন ইমানি বিশ্বাস। তাঁদের পরিবারের সমস্যার কথা শোনেন। মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনমুখী প্রকল্পকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ানও তাঁর প্রচারের অন্যতম অস্ত্র।
advertisement
advertisement
সুতি কেন্দ্র থেকেই আগেরবার জিতেছিলেন ইমানি বিশ্বাস। তাই এ বারও জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে বাংলার মানুষ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছেন। বর্তমানে পাহাড় থেকে জঙ্গলমহল—রাজ্যের সর্বত্র উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। গ্রামীণ এলাকায় লালমাটির রাস্তা থেকে পাকা ও ঢালাই রাস্তা, হাসপাতাল-সহ বিভিন্ন পরিকাঠামোর উন্নয়নে রাজ্য এগিয়ে চলেছে।’ কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও এই উন্নয়নের গতি থেমে নেই বলেও দাবি করেন তিনি।
advertisement
সুতি কেন্দ্রে ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস-এর ইমানি বিশ্বাস ১,২৭,৩৫১ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। ২০২১-এ, দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি-র কৌশিক দাস, যিনি ৫৬,৬৫০ ভোট পেয়েছিলেন। ২০২১ সালের নির্বাচনে এই আসনে জয়ের ব্যবধান ছিল ৭০,৭০১ ভোট।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 27, 2026 10:49 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Murshidabad News: বিড়ি ব্যবসায়ী থেকে বিধায়ক! এই ইমানী বিশ্বাস কে জানেন আসলে?










