advertisement

East Bardhaman News: মাঝিদের গাফিলতির অভিযোগ, যাত্রী ভোগান্তি চূড়ান্ত! কাটোয়া-বল্লভপাড়া ফেরি সার্ভিসে অচলাবস্থা, অন্য ঘাটই এখন ভরসা

Last Updated:

East Bardhaman News: নৌকা থেকে পড়ে গিয়ে একাদশ শ্রেণীর ছাত্রের মৃত্যুর ঘটনায় ব্যাপকভাবে ব্যাহত কাটোয়া বল্লভপাড়া ফেরি সার্ভিস। যাত্রদের অন্য ঘাট থেকে নদী পারাপার করতে হচ্ছে। যদিও ইজারাদার জানিয়েছেন, মাঝিদের নিরাপত্তার ব্যবস্থা হলে পরিষেবা চালু করতে রাজি।

বন্ধ কাটোয় বল্লভপাড়া ফেরি সার্ভিস
বন্ধ কাটোয় বল্লভপাড়া ফেরি সার্ভিস
কাটোয়া, পূর্ব বর্ধমান, রণদেব মুখোপাধ্যায়: নৌকা দুর্ঘটনায় ছাত্র নিখোঁজের ঘটনার জেরে শুক্রবার সকাল থেকে কাটোয়া বল্লভপাড়া ফেরি সার্ভিস বন্ধ। সকাল থেকে ফেরিঘাটে কোনও নৌকা চলাচল করেনি। ফেরি বন্ধ থাকায় যাত্রীরা অন্য ফেরিঘাট দিয়ে পারাপার করছেন।
বৃহস্পতিবার দুপুরে কাটোয়ার পুলিশ প্রশাসনের চেষ্টা সত্ত্বেও নদীয়ার বল্লভপাড়ার এলাকার বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে কাটোয়া-বল্লভপাড়া নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। ফেরিঘাটের ইজারাদার অশোক সরকার বলেন, দুর্ঘটনার কিছুক্ষণ পরে পুলিশ প্রশাসনের সাহায্যে নৌকা চলাচল শুরু হলেও বল্লভপাড়ার দিকে জনগনের ক্ষোভের জেরে নৌকা থেকে যাত্রীদের নামতে দেওয়া হয়নি।
advertisement
advertisement
নৌকার মাঝিদের নিরাপত্তা দিয়ে যদি ফেরি চালু হয়, আমরা পরিষেবা দিতে রাজি। বৃহস্পতিবার দুপুরে নদীয়ার বল্লভপাড়া এলাকার বাসিন্দা আকাশ সাহা নামে একাদশ শ্রেনীর ছাত্র টিউশনি পড়ে বাড়ি ফেরার পথে নৌকা থেকে জলে পড়ে নিখোঁজ হয়। স্থানীয়দের অভিযোগ ফেরিঘাট কর্তৃপক্ষের গাফিলতিতে ছাত্রটি জলে পড়ে যায়। নৌকার মাঝিরা তাকে বাঁচানোর চেষ্টা করে নি বলে অভিযোগ উঠেছে।
advertisement
আর তারপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার জেরেই বন্ধ করে রাখা হয়েছে ফেরি সার্ভিস। ফলে নদী পারাপার করতে গিয়ে সাধারণ মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। যাত্রীদের অন্য ঘাট ব্যবহার করে যাতায়াতের ফলে সময় ও খরচ দুই বাড়ছে। তাই সাধারণ যাত্রীদের প্রশাসনের কাছে আবেদন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার ব্যবস্থা হোক। নাহলে মানুষের দুর্ভোগ বাড়বে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: মাঝিদের গাফিলতির অভিযোগ, যাত্রী ভোগান্তি চূড়ান্ত! কাটোয়া-বল্লভপাড়া ফেরি সার্ভিসে অচলাবস্থা, অন্য ঘাটই এখন ভরসা
Next Article
advertisement
Bankura News: পেট্রোলের উপর কমেছে শুল্ক, এদিকে পেট্রল পাম্পে নাজেহাল অবস্থা... জেলায় জেলায় এ কী ছবি?
পেট্রোলের উপর কমেছে শুল্ক, এদিকে পেট্রল পাম্পে নাজেহাল অবস্থা... জেলায় জেলায় এ কী ছবি?
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement