Bengal Assembly Elections 2026: শঙ্খ-উলুধ্বনিতে জমল নির্বাচনী লড়াই, ভরতপুরে অনামিকা ঘোষের ভিন্ন স্বাদের প্রচার
- Reported by:Koushik Adhikary
- Published by:Salmali Das
Last Updated:
Bengal Assembly Elections 2026: মুর্শিদাবাদের ভরতপুরে বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ কর্মী সভার পর গ্রামে হেঁটে মানুষের সঙ্গে যোগাযোগ করেন। শঙ্খ বাজিয়ে এবং মহিলাদের উলুধ্বনির মধ্য দিয়ে তাঁর এই ভিন্নধর্মী উদ্যোগ এলাকায় নজর কেড়েছে।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: কোথাও ঢাক, কোথাও বাজনা। সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটের নির্বাচনী প্রচারে চমক দিচ্ছেন। এবার দেখা গেল অন্যচিত্র। গ্রামের মহিলাদের সঙ্গে নিয়ে শঙ্খ বাজিয়ে ভোটের নির্বাচনী প্রচার করলেন ভরতপুরের বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ।
মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভার আমলায় গ্রামে প্রথমে কর্মী সভা পরবর্তীতে পায়ে হেঁটে প্রচার সারলেন ভরতপুর বিধানসভার বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ। এলাকার বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন । প্রচারে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মহাভারতের যুদ্ধের তুলনা টেনে শঙ্খ বাজিয়ে প্রচার শুরু করলেন। শঙ্খ বাজানোর সময় গ্রামের মহিলারা উলু ধ্বনি দিয়ে সঙ্গ দিলেন বিজেপির প্রার্থীকে।
advertisement
আরও পড়ুনঃ আজ ফের SIR-এর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! তৎপরতার মধ্যেও উঠছে প্রশ্ন, ট্রাইবুনালে কী হবে আমজনতার?
ভরতপুর বিধানসভা কেন্দ্র কে এবার পাখির চোখ করেছে গেরুয়া শিবির। এখনও কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা না হলেও একচুল জমি ছাড়তে নারাজ পদ্ম শিবির। তাই ভরতপুরে পদ্ম ফুটাতে মরিয়া গেরুয়া শিবির। তৃণমূলের প্রার্থী মুস্তাফিজুর রহমান সুমন থাকলেও তাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির প্রার্থী অনামিকা ঘোষ।
advertisement
advertisement
তবে, কংগ্রেসের প্রার্থী তালিকা না ঘোষণা করার জন্য একটু আলাদাই প্রচারে এগিয়ে থাকছেন বিজেপির প্রার্থী। কোথাও পাড়া বৈঠক, কোথাও করছেন জনসংযোগ। মানুষের কাছে আস্থা অর্জন করেই ভোটের বৈতরণী অতিক্রম করতে চাইছেন ডান বাম গেরুয়া সব শিবির। তবে গ্রামীণ মহিলাদের সঙ্গে নিয়ে ভোটের নির্বাচনী প্রচারে শঙ্খ বাজিয়ে মহিলাদের আস্থা অর্জনে করছেন ভাইরাল বিজেপির নেত্রী হিসেবে পরিচিত বিজেপির প্রার্থী অনামিকা ঘোষ।
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Mar 27, 2026 11:58 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Bengal Assembly Elections 2026: শঙ্খ-উলুধ্বনিতে জমল নির্বাচনী লড়াই, ভরতপুরে অনামিকা ঘোষের ভিন্ন স্বাদের প্রচার









