Agriculture News: আলু চাষে লাভের আশায় জল! ফালাকাটার কৃষকদের মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়, জমিতেই নষ্ট হচ্ছে খাটনির ফসল
- Reported by:Annanya Dey
- Published by:Sneha Paul
Last Updated:
Alipurduar Agriculture News: প্রকৃতি সহায় থাকায় এবার ফালাকাটায় নজরকাড়া আলুর ফলন হয়েছিল। তবে অকালবৃষ্টির জেরে জমিতে জল জমে নষ্ট হয়ে যাচ্ছে ফসল। ঋণ মেটাবেন কীভাবে সেই নিয়ে চিন্তায় পড়েছেন কৃষকরা।
ফালাকাটা, অনন্যা দেঃ জমিতে আলু রয়েছে, তবে তা বিক্রির অযোগ্য। অসময়ের বৃষ্টিতে চরম ক্ষতির মুখে পড়েছেন আলু চাষিরা। জলমগ্ন হয়ে পড়ে রয়েছে বিঘার পর বিঘা চাষের জমি, নষ্ট হয়ে যাচ্ছে জমির আলু। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর কাজলী হল্ট সংলগ্ন হেদায়েতনগর এলাকায় দেখা যাচ্ছে এই ছবি। হঠাৎ এই বৃষ্টিতে বিপাকে পড়েছেন এলাকার কৃষকরা।
বৃষ্টির জেরে জমিতে জল জমে আলুতে পচন ধরেছে। চলতি মরশুমে ভাল ফলনের আশায় বহু কৃষক আলু চাষ করেছিলেন। ফলনও যথেষ্ট ভাল হয়েছিল বলে দাবি চাষিদের। কিন্তু ফসল তোলার মুখে প্রাকৃতিক দুর্যোগে সব আশা কার্যত ভেস্তে গেল।
আরও পড়ুনঃ যানজটের জ্বালা থেকে মুক্তি! রায়গঞ্জে তৈরি হতে চলেছে নতুন ওভারব্রিজ, জেলায় তৈরি হবে আরও তিন আরওবি
এলাকার কৃষক জয় কুমার দাস জানান, ব্যাঙ্ক ও ব্যক্তিগত ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। ফলন ভাল হওয়ায় ঋণ শোধের আশা ছিল। কিন্তু বৃষ্টির জেরে ফসল নষ্ট হয়ে যাওয়ায় এখন ঋণ পরিশোধ কীভাবে করবেন, তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন তিনি। একই পরিস্থিতির কথা জানিয়েছেন কৃষক মনেশ্বর বর্মণও। তাঁর কথায়, “আলু তোলার সময় এই বৃষ্টি সব শেষ করে দিল। এখন ঋণ শোধ করা নিয়ে চিন্তায় পড়েছি।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুধু হেদায়েতনগর নয়, জটেশ্বর ও আশেপাশের একাধিক এলাকায় একই চিত্র। কৃষকদের মধ্যে চরম হতাশা ছড়িয়ে পড়েছে। এদিকে ফালাকাটা ব্লক কৃষি দফতর জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় ইতিমধ্যেই আধিকারিকরা পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। অসময়ের বৃষ্টিতে এভাবে আলুর ব্যাপক ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন ফালাকাটার চাষিরা। এখন সরকারি সহায়তার দিকেই তাকিয়ে রয়েছে তাঁরা।
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Mar 27, 2026 11:46 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: আলু চাষে লাভের আশায় জল! ফালাকাটার কৃষকদের মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়, জমিতেই নষ্ট হচ্ছে খাটনির ফসল









