South 24 Parganas News: চালাঘরের ভিতর হুড়মুড়িয়ে ঢুকল পণ্যবাহী লরি! কাকদ্বীপে ভয়াবহ দুর্ঘটনা, পলাতক চালকের খোঁজে পুলিশ

Last Updated:

South 24 Parganas News: জানা গিয়েছে, লরি চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গার্ডরেলে ধাক্কা দেওয়ার পাশাপাশি একটি চালাঘরে ঢুকে পড়ে ওই লরি। ইতিমধ্যেই চালকের খোঁজ শুরু হয়েছে।

ঘটনার ভয়াবহতায় শিউড়ে উঠছেন অনেকে
ঘটনার ভয়াবহতায় শিউড়ে উঠছেন অনেকে
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ কাকদ্বীপে ভয়াবহ দুর্ঘটনা। পণ্যবাহী লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত চালাঘর। দুর্ঘটনার জেরে লরির সামনের অংশের ক্ষতির পাশাপাশি চালাঘরের মধ্যে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় শিউরে উঠছেন সকলেই।
এদিনের এই দুর্ঘটনার জেরে ১১৭ নং জাতীয় সড়কে ভুতো মোল্লার পোলের কাছে বেশ কিছুক্ষণ যান চালাচলে সমস্যা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় লরিটি একটি পুলিশের গার্ডরেলেও ধাক্কা দেয়। ইতিমধ্যেই লরি চালকের খোঁজ শুরু করেছে পুলিশ। ওই লরি চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা অথবা গাড়িতে অতিরিক্ত গতি ছিল কিনা সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে লরিটিকে ঘটনাস্থল থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ আলু চাষে লাভের আশায় জল! ফালাকাটার কৃষকদের মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়, জমিতেই নষ্ট হচ্ছে খাটনির ফসল
অন্যদিকে এই ঘটনার জন্য লরি চালকের দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয়রা। লরি চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানের কিছু অংশ। ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লরিটিকে সেখান থেকে সরানোর চেষ্টা শুরু করে পুলিশ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যাচ্ছে, ওই লরি চালক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারেন। এই ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। এদিনের দুর্ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায়। ভয়াবহতায় শিউরে উঠছেন সকলেই। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সড়কে গাড়ি চালানোর ক্ষেত্রে আরও সাবধান হতে হবে। এই এলাকায় দুর্ঘটনা রোধে কী ব্যবস্থা করা যায় সেটা খতিয়ে দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: চালাঘরের ভিতর হুড়মুড়িয়ে ঢুকল পণ্যবাহী লরি! কাকদ্বীপে ভয়াবহ দুর্ঘটনা, পলাতক চালকের খোঁজে পুলিশ