Israel Lebanon War: যুদ্ধ হচ্ছে ইরানের সঙ্গে, কিন্তু কোন দেশের হাজারের বেশি মানুষের মৃত্যু হল ইজরায়েলের হামলায় জানেন? শুনে চমকে যাবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Israel Lebanon War: একদিকে চলছে ইরানের সঙ্গে যুদ্ধ। তারই মধ্যে লেবাননে হামলা চালাচ্ছে ইজরায়েল। এরই মধ্যে সেখানে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
লেবানন: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১১৬ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সে দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এই তথ্য দিয়েছে। লেবাননের বিপর্যয় ও ঝুঁকি ব্যবস্থাপনা দফতর জানিয়েছে, ১ হাজার ১১৬ জন নিহত হওয়ার পাশাপাশি সে দেশে আহত হয়েছে ৩ হাজার ২২৯ জন। এ ছাড়া চলমান যুদ্ধের কারণে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৬২ জন।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েল ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এরই মধ্যে ইজরায়েলে হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ওই হামলার জবাবে ২ মার্চ থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইজরায়েলি বাহিনী। লেবাননে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গত বুধবার তাঁকে হত্যা করা হয়েছে বলে ইজরায়েলি বাহিনীর এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। লেবাননে ইজরায়েলের ব্যাপক হামলার মধ্যে ওই নেতাকে হত্যার দাবি করা হল।
advertisement
advertisement
বৃহস্পতিবার ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের হাজির এলাকায় হামলা চালিয়ে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাসান মোহাম্মদ বশিরকে হত্যা করেছে ইসরায়েলের বিমানবাহিনী।
মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে গত ২ মার্চ থেকে লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইজরায়েল। বৃহস্পতিবার ইরানের পশ্চিমাঞ্চলের কেরমানশাহ প্রদেশ এবং দেজফুল শহরে বিভিন্ন স্থাপনায় হামলার দাবি করেছে ইজরায়েলি বাহিনী। আইডিএফ জানিয়েছে, তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত অস্ত্রের সংরক্ষণাগার ও উৎক্ষেপণ-সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 27, 2026 12:05 PM IST










