Siliguri Election: ভোটের উত্তাপে মিশে গেল ভক্তির সুর! রামনবমীতে হারমোনিয়ামে ভজন গাইলেন গৌতম দেব
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Tias Banerjee
Last Updated:
তাঁর পরিবার বরাবরই ধর্মীয় আচার-অনুষ্ঠানের সঙ্গে যুক্ত। তাঁর বাবা একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন এবং তাঁদের পরিবারে নিয়মিত পুজো-অর্চনা চলে আসছে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই প্রতি বছর রামনবমীতে এই পুজো করা হয় বলে জানান তিনি।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শিলিগুড়িতে নির্বাচনী উত্তাপের মাঝেই এক অন্য ছবি ধরা পড়ল রামনবমীর সকালে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব নিজের বাড়ির ছাদের মন্দিরে ভগবান শ্রীরামের পুজো দিলেন। প্রতি বছরের মতো এ বছরও পারিবারিক নিয়ম মেনে পুজোতে অংশ নেন তিনি, তবে এবারের মুহূর্ত যেন বাড়তি তাৎপর্য বহন করছিল নির্বাচনের আবহে।
পুজো শেষে একেবারে ভক্তির আবেশে দেখা গেল তাঁকে। হারমোনিয়ামের সুরে ভজন গাইতে শোনা যায় গৌতম দেবকে—“সব কো সন্মতি দে ভগবান…” এই গানের মধ্য দিয়েই তিনি যেন প্রার্থনা জানালেন সকলের মঙ্গল ও সু-বুদ্ধির জন্য। রাজনীতির ব্যস্ততার মাঝেও এই দৃশ্য এক অন্য বার্তা বহন করেছে।
advertisement
advertisement
গৌতম দেব জানান, তাঁর পরিবার বরাবরই ধর্মীয় আচার-অনুষ্ঠানের সঙ্গে যুক্ত। তাঁর বাবা একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন এবং তাঁদের পরিবারে নিয়মিত পুজো-অর্চনা চলে আসছে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই প্রতি বছর রামনবমীতে এই পুজো করা হয় বলে জানান তিনি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, এই ভজন তিনি মূলত শিলিগুড়ির বিজেপি প্রার্থীকে উৎসর্গ করেছেন, যাতে তাঁর “সুবুদ্ধি” হয়। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, কখনওই কোনও ধর্ম বা পুজোকে রাজনীতির সঙ্গে যুক্ত করেন না। তাই আজকের দিনটিকে সম্পূর্ণভাবে ভক্তি ও আধ্যাত্মিকতার মধ্যে রেখেই কাটাতে চেয়েছেন তিনি এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করেছেন।
advertisement
রামনবমীর এই পবিত্র দিনে তাঁর বার্তা স্পষ্ট—সত্য ও ধর্মের জয় হোক। নির্বাচনের উত্তেজনার মধ্যেও ভক্তির সুরে মিলিয়ে গেল রাজনীতির কোলাহল, আর সেই সুরেই প্রতিধ্বনিত হল—“সব কো সন্মতি দে ভগবান…”
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
Mar 27, 2026 12:22 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/শিলিগুড়ি/
Siliguri Election: ভোটের উত্তাপে মিশে গেল ভক্তির সুর! রামনবমীতে হারমোনিয়ামে ভজন গাইলেন গৌতম দেব










