TRENDING:

East Bardhaman News: বাউল সুরে বিশ্বজয়, বঙ্গভূষণ পেলেন কার্তিক দাস বাউল, খুশির হাওয়া জেলাজুড়ে

Last Updated:

East Bardhaman News: প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে রাজ্যের অন্যতম সম্মানজনক সম্মান ‘বঙ্গভূষণ’-এ ভূষিত হলেন পূর্ব বর্ধমান জেলার বাউল শিল্পী কার্তিক দাস বাউল। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আউশগ্রাম, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে রাজ্যের অন্যতম সম্মানজনক সম্মান ‘বঙ্গভূষণ’-এ ভূষিত হলেন পূর্ব বর্ধমান জেলার বাউল শিল্পী কার্তিক দাস বাউল। তাঁর এই প্রাপ্তিতে রীতিমতো খুশির জোয়ার বইছে জেলাজুড়ে। সাংস্কৃতিক মহল থেকে সাধারণ মানুষ সবাই গর্বিত, তাঁদেরই মাটির মানুষ আজ রাজ্যের শ্রেষ্ঠ সম্মানগুলির একটির অধিকারী। ১৯৭৮ সালে দুর্গাপুর থেকে তাঁর সঙ্গীতযাত্রার সূচনা।
advertisement

প্রথম হাতেখড়ি আনন্দ গোপাল দাস বাউলের কাছে। পরবর্তীতে গুরু দেবদাস বাউলের সান্নিধ্যে দীর্ঘ প্রায় দুই দশক মেলা, সাধুসভা ও বিভিন্ন অনুষ্ঠানে ঘুরে ঘুরে গান গেয়ে নিজেকে গড়ে তোলেন। ট্রেনে ট্রেনে গান গেয়ে সংসার চালানো থেকে শুরু করে বড় মঞ্চের শিল্পী হয়ে ওঠা, তাঁর জীবনযাত্রা যেন এক সংগ্রাম ও সাধনার কাহিনি। কার্তিক দাস বাউল বলেন, ‘বঙ্গভূষণ দেবে, এটা আমার কল্পনার বাইরে ছিল। যাই হোক, খুব খুশি। যে একজন এই জায়গা থেকে উঠে আসা একজন শিল্পীকে বঙ্গভূষণ দেওয়াটা, এটা মানে কী বলব আর, কোনও জন্মে নিশ্চয়ই কিছু করেছিলাম বলে আজ এটা পেয়েছি। আজ শুনছিলাম শ্রীকান্ত আচার্যর একটা সাক্ষাৎকার যে ভাল জিনিস পেতে গেলে কিছু করে আসতে হয়। নাহলে পাওয়া যায় না। আর একটাই কথা বলি যে দর্শকদের ভালবাসা আছে, গুরুর কৃপা আছে, গোবিন্দর কৃপা আছে, তাই আজ এই জায়গায় পৌঁছতে পেরেছি।’

advertisement

আরও পড়ুন-বিরাট সুখবর! নৈহাটির বড়মার মন্দিরে গিয়ে আর দিতে হবে না লাইন! কারা পাবেন বিশেষ সুবিধা? জানুন

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মঞ্চেও সমানভাবে সমাদৃত তিনি। অল্প বয়সেই আমেরিকায় অনুষ্ঠান দিয়ে আন্তর্জাতিক পরিসরে পা রাখেন। এরপর বাংলাদেশ, জাপান, জার্মানি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা-সহ একাধিক দেশে ছড়িয়ে পড়েছে তাঁর বাউলগানের সুর। চলচ্চিত্র জগতেও রেখেছেন স্বাক্ষর, বাংলাদেশের একটি আন্তর্জাতিক ছবিতে গান ও অভিনয়, পাশাপাশি একাধিক ভারতীয় ছবিতেও কণ্ঠদান করেছেন।তবে সাফল্যের শিখরে পৌঁছেও তিনি রয়ে গেছেন মাটির মানুষ। আজও বোলপুরের আলু টিয়া এলাকায় নিজের আশ্রমঘরে বসেই চলে গান-বাজনা, আড্ডা আর অনুরাগীদের সঙ্গে সহজ যোগাযোগ। তাঁর বিশ্বাস শিল্পীর আসল শক্তি হল দর্শকের ভালবাসা ও গুরুর আশীর্বাদ।

advertisement

View More

আরও পড়ুন-১৯ বছর পর এই চন্দ্রগ্রহণ খুবই ভয়ঙ্কর…! কপাল পুড়বে এই রাশিগুলির, কাদের ভাগ্য খুলবে? জানুন আপনার কপালে কী

সেরা ভিডিও

আরও দেখুন
‘মোদির সঙ্গে লড়তে পারেন কেবল মমতাই’! বাংলা জয় দূরে, বিজেপিকে দিল্লি বাঁচাতে বললেন কল্যাণ
আরও দেখুন

স্থানীয় বাসিন্দা পাঞ্জাব শেখ বলেন, ‘সত্যিই কার্তিক দার এই সাফল্যে আমরা খুবই আনন্দিত।’ ‘বঙ্গভূষণ’ প্রাপ্তি সম্পর্কে তাঁর সরল মন্তব্য, এই সম্মান সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। কিন্তু পূর্ব বর্ধমানের মানুষের কাছে এটি শুধু একজন শিল্পীর সম্মান নয়, গোটা জেলার সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি। কার্তিক দাস বাউলের এই সাফল্য নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণার আলোকবর্তিকা হয়ে থাকবে। সত্যিই আবারও প্রমাণিত হল সাধনা, নিষ্ঠা ও মানুষের ভালবাসাই শিল্পীকে পৌঁছে দেয় বিশ্বমঞ্চে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: বাউল সুরে বিশ্বজয়, বঙ্গভূষণ পেলেন কার্তিক দাস বাউল, খুশির হাওয়া জেলাজুড়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল