advertisement

Boro Maa Mandir: বিরাট সুখবর! নৈহাটির বড়মার মন্দিরে গিয়ে আর দিতে হবে না লাইন! কারা পাবেন বিশেষ সুবিধা? জানুন

Last Updated:
Boro Maa Mandir: নৈহাটির বড়মা কালী মন্দিরে পুজো দিতে গিয়ে নাজেহাল৷ এবার আর দিতে হবে না দীর্ঘ লাইন! নৈহাটির বাসিন্দারা পাবেন বিশেষ এই সুবিধা, কী করতে হবে জানুন৷
1/5
প্রতিদিনই নৈহাটি বড়মা-র কালী মন্দির-এ হাজার হাজার ভক্তের ঢল নামে। বিশেষ তিথি বা পুজোর দিনে সেই সংখ্যা হাজার পেরিয়ে লক্ষ ছুঁয়ে যায়। ভক্তদের এই ভিড় সামলাতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দর্শন করতে হয় সকলকেই। আর এতদিন সেই নিয়মের ব্যতিক্রম ছিল না নৈহাটির বাসিন্দাদের ক্ষেত্রেও।

2/5
দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, নিজেদের এলাকার মন্দিরে দর্শন করতেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়, যা বিশেষ করে বয়স্ক ও অসুস্থদের জন্য অত্যন্ত কষ্টকর। সেই দাবি মেনেই এবার বড় সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ।

3/5
মন্দির কমিটির তরফে জানান হয়েছে, আগামী ১ মার্চ থেকে নৈহাটি এলাকার বাসিন্দারা বিশেষ সুবিধা পাবেন। সচিত্র পরিচয়পত্র দেখিয়ে তাদের আর সাধারণ লাইনে দাঁড়াতে হবে না। শুধুমাত্র নৈহাটি বাসীদের জন্য রাখা হবে একটি বিশেষ গেট। ওই গেটে পরিচয়পত্র দেখাতে হবে এবং তাতে উল্লেখিত পিন কোড নৈহাটি এলাকার হলেই মিলবে সরাসরি প্রবেশের অনুমতি।

4/5
মন্দির কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য জানান, ৭৪৩১৬৫ এবং ৭৪৩১৬৬ এই দুই পিন কোডের অন্তর্গত বাসিন্দারাই এই সুবিধা পাবেন। তবে এই সুবিধা শুধুমাত্রই নৈহাটিবাসীদের জন্য। নৈহাটি বাসিন্দারা বাড়ির অতিথি বা অন্য কাউকে সঙ্গে নিয়ে এই বিশেষ গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

5/5
কমিটির মতে, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ও অসুবিধার কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে ভিড় ঠেলে দীর্ঘ লাইনে অপেক্ষা না করেই এখন সহজে বড়মার দর্শন করতে পারবেন নৈহাটির মানুষজন।