TRENDING:

Jhagram News: ভোটের হাত ধরে লক্ষ্মীলাভ! দেওয়াল লিখেই ভুরিভুরি আয় ঝাড়গ্রামের শিল্পীদের

Last Updated:

Jhargram News: সারা বছর তাঁদের কদর না থাকলেও ভোটের মরশুমে তাঁদের পোয়াবারো। এটাই হল দেওয়াল লিখন শিল্পীদের লক্ষ্মীলাভের মোক্ষম সময়। ওলিতে গলিতে, পাড়ার মোড়ে দেওয়াল জুড়ে চলে প্রার্থীদের নাম, প্রতীকী ছবি, স্লোগান লিখনের কাজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: সারা বছর তাঁদের খবর রাখে না কেউ। কিন্তু ভোট এলেই তাঁদের ডাক পড়ে। ভোটের হাত ধরে বাজার ফেরে দেওয়াল লিখন শিল্পীদের। ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঘোষণা হতেই বিভিন্ন জায়গায় রং-তুলি হাতে দেওয়াল লিখতে দেখা যাচ্ছে শিল্পীদের। রাজনৈতিক দলের তরফে আগে থেকেই বায়না করা হয় দেওয়াল লিখিন শিল্পীদের। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা ঘোষণা করতেই পরই শুরু হয় দেওয়াল লিখন শিল্পীদের কাজ। ওলিতে গলিতে, পাড়ার মোড়ে দেওয়াল জুড়ে চলে প্রার্থীদের নাম লিখন। সেই সঙ্গে প্রতীকী ছবি, স্লোগান লেখা।
দেওয়াল লিখন শিল্পী
দেওয়াল লিখন শিল্পী
advertisement

বছরভর এই সকল শিল্পীর কোন কদর না থাকলেও ভোটের মরশুম তাঁদের লক্ষ্মীলাভের সময়। ঝাড়গ্রাম জেলার বহু মানুষ দেওয়াল লিখন পেশার সঙ্গে যুক্ত। সকাল থেকে সন্ধ্যে অবধি তৃণমূল, বিজেপি, সিপিএম প্রার্থীদের নাম দেওয়ালে লিখতে ব্যস্ত শিল্পীরা।

আরও পড়ুনঃ পরপর ভয়ঙ্কর দুটি দুর্ঘটনা! মুর্শিদাবাদে চোখের নিমেষে শেষ দুই শিশু-সহ ৩ প্রাণ, পরিবারের কাতর কান্নার মাঝে পথ নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

advertisement

ঝাড়গ্রাম জেলার কিছু শিল্পী রয়েছেন যাদের পাকা দোকান আছে। যেখানে দেওয়াল লিখন, বিজ্ঞাপন, প্রচারমূলক লেখালেখির কাজ করা হয়। আবার কিছু শিল্পী রয়েছেন, যাদের দোকান নেই। তাঁরা চুক্তিভিত্তিতে কাজ করেন। লোকসভা, বিধানসভা, পৌরসভা কিংবা পঞ্চায়েত – ভোট যাই হোক না কেন, ভোট এলেই অন্য সব কাজ ভুলে রাজনৈতিক দলের হয়ে রং-তুলি হাতে দেওয়ালের সামনে বসে পড়েন শিল্পীরা।

advertisement

আরও পড়ুনঃ ছাব্বিশের নির্বাচন ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি! ঝাড়গ্রামে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, সীমান্তে বাড়তি নজরদারি

সেরা ভিডিও

আরও দেখুন
‘মোদির সঙ্গে লড়তে পারেন কেবল মমতাই’! বাংলা জয় দূরে, বিজেপিকে দিল্লি বাঁচাতে বললেন কল্যাণ
আরও দেখুন

ঝাড়গ্রামেরই এক দেওয়াল লিখন শিল্পী জানান, ১৫ থেকে ২০ ফুটের একটি দেওয়াল জুড়ে লিখতে তাঁদের ৩০০ টাকা পারিশ্রমিক দেওয়া হয়। রঙ নিজেরাই কেনেন শিল্পীরা। তবে রাজনৈতিক দলের তরফে যদি রঙের খরচ দিয়ে দেওয়া হয় তাহলে পারিশ্রমিক মেলে ২০০ টাকা। যে শিল্পী যেমন বরাত পান ভোটের মরশুমে তাঁর আয় তেমন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jhagram News: ভোটের হাত ধরে লক্ষ্মীলাভ! দেওয়াল লিখেই ভুরিভুরি আয় ঝাড়গ্রামের শিল্পীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল