advertisement

Hooghly News: ‘মোদির সঙ্গে লড়তে পারেন কেবল মমতাই’! বাংলা জয় দূরে, বিজেপিকে দিল্লি বাঁচাতে বললেন কল্যাণ

Last Updated:

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরপাড়ায় তৃণমূল কংগ্রেসের কর্মীসভা থেকে জাতীয় রাজনীতির স্পষ্ট বার্তা দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতার দাবি, দেশের রাজনীতিতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াই করার মতো ক্ষমতা ও সাহস একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়েরই রয়েছে৷

+
উত্তরপাড়া 

উত্তরপাড়া 

হুগলি, বনোয়ারীলাল চৌধুরী: আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরপাড়ায় তৃণমূল কংগ্রেসের কর্মীসভা থেকে জাতীয় রাজনীতির স্পষ্ট বার্তা দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতার দাবি, দেশের রাজনীতিতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াই করার মতো ক্ষমতা ও সাহস একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়েরই রয়েছে৷ ভাষণে এদিন কেন্দ্রের বিজেপি সরকারকেও আক্রমণ করেন কল্যাণ৷
সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচন শুধু রাজ্যের ক্ষমতা দখলের লড়াই নয়, বরং ২০২৯ সালের লোকসভা নির্বাচনের ভিত্তি গড়ার লড়াই। উত্তরপাড়ার মাটি থেকেই সেই লড়াইয়ের দামামা বাজাতে হবে বলে তিনি কর্মীদের আহ্বান জানান।
advertisement
advertisement
কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় দাবি করেন, “এই দেশে মোদির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার সাহস, লড়াই করার ক্ষমতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়েরই আছে। এর বাইরে আর কেউ নেই।” তাঁর এই মন্তব্য ঘিরে সভামঞ্চে উপস্থিত কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। বক্তৃতায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন তিনি। তাঁর দাবি, দেশে গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করা হচ্ছে এবং বিভাজনের রাজনীতি চালানো হচ্ছে।
advertisement
এই পরিস্থিতিতে বাংলার মাটি থেকেই শক্ত প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন তিনি। একই সঙ্গে তিনি লক্ষ্য নির্দিষ্ট করে দেন ২০২৬ সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ২০২৯ সালে দিল্লির ক্ষমতা পরিবর্তনের পথ প্রশস্ত করতে হবে। তাঁর কথায়, “বাংলা থেকেই এমন বার্তা যেতে হবে, যাতে গোটা দেশ বুঝতে পারে বিকল্প নেতৃত্ব তৈরি রয়েছে।”
advertisement
দলীয় কর্মীদের উদ্দেশে তিনি শৃঙ্খলা বজায় রাখার ওপরও জোর দেন। অভ্যন্তরীণ মতভেদ ভুলে সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, একমাত্র ঐক্যবদ্ধ লড়াইই তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করবে। সব মিলিয়ে উত্তরপাড়ার এই সভা থেকে স্পষ্ট, রাজ্যের গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতিতেও নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর সেই লড়াইয়ের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তুলে ধরলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
Hooghly News: ‘মোদির সঙ্গে লড়তে পারেন কেবল মমতাই’! বাংলা জয় দূরে, বিজেপিকে দিল্লি বাঁচাতে বললেন কল্যাণ
Next Article
advertisement
Assembly Election 2026: এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
  • মকি-হুঁশিয়ারি রুখতে কড়া নজরদারি

  • এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট

  • রাজনৈতিক র‍্যালির উপর পুলিশের কড়া নজরদারি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement