TRENDING:

North 24 Parganas News: গোবরডাঙার রাস্তায় ঘুরছে রয়্যাল বেঙ্গল টাইগার! ছবি ছড়াতেই ভয়ে কাঁটা মানুষ, এলাকাবাসীর উদ্দেশে বড় বার্তা প্রশাসনের

Last Updated:

North 24 Parganas News: বাঘের আতঙ্কে বহু অভিভাবক তাঁদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন। সন্ধ্যা নামলেই রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন এলাকার বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়ঃ গোবরডাঙার গণদ্বীপায়ন, কুলপুকুর এলাকা জুড়ে ছড়িয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্ক। এলাকায় নাকি ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার! এমন গুজব ছড়িয়ে পড়তেই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে গোটা এলাকা।
এআই দিয়ে তৈরি ছবি ঘিরে আতঙ্ক
এআই দিয়ে তৈরি ছবি ঘিরে আতঙ্ক
advertisement

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, মুখে মুখে প্রচারিত হয়েছে, বন দফতরের গাড়ি করে একটি বাঘকে অন্যত্র নিয়ে যাওয়ার সময়, বাঘটি গাড়ি থেকে কোনও ভাবে লাফ দিয়ে পালিয়ে যায়। এই খবরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এআই দিয়ে তৈরি একটি ছবি ছড়িয়ে পড়ে। যেখানে ওই এলাকারই একটি রাস্তায় বাঘটিকে বসে থাকতে দেখা যায়। তাতেই গুজব সত্যি বলে ধরে নিয়ে আরও আতঙ্ক ছড়ায়।

advertisement

আরও পড়ুনঃ কাঁকড়া ধরার সময় আচমকা ঘাড়ে কামড়! গোসাবার মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ, শোকে পাথর সন্তানসম্ভবা স্ত্রী

ভয়ের জেরে বহু অভিভাবকই তাঁদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন। সন্ধ্যা নামলেই রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন এলাকার বাসিন্দারা। দোকানপাটও আগেভাগেই বন্ধ হয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। তবে স্থানীয় প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। এলাকায় কোনও রয়্যাল বেঙ্গল টাইগার ঘোরার ঘটনা ঘটেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিওগুলি আদতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি ভুয়ো কনটেন্ট।

advertisement

View More

একটি ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, কুলপুকুর এলাকার একটি রাস্তায় বাঘ বসে রয়েছে। এমন দৃশ্যের সঙ্গে বাস্তবের কোনও যোগ নেই। লোকমুখে ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই গুজব ক্রমশ পার্শ্ববর্তী এলাকাতেও ছড়িয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন ও পুলিশ যৌথভাবে প্রচার অভিযান শুরু করেছে। মাইকিং করে মানুষকে সচেতন করা হচ্ছে এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া, আজ নীরব জীবনে এগরার ফুটবলার রতনলাল দাস
আরও দেখুন

প্রশাসনের স্পষ্ট বার্তা, এলাকায় কোনও বাঘ নেই, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি ও ভিডিও ছড়ানো থেকে সাধারণ মানুষকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। কে বা কারা এই কাজ করল সেটাও ক্ষতি দেখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: গোবরডাঙার রাস্তায় ঘুরছে রয়্যাল বেঙ্গল টাইগার! ছবি ছড়াতেই ভয়ে কাঁটা মানুষ, এলাকাবাসীর উদ্দেশে বড় বার্তা প্রশাসনের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল