TRENDING:

Election 2026: কথা তুললেন অমিত শাহ! নির্বাচন আসতেই ফের উঠল জটার দেউল, নারায়ণী মন্দির প্রসঙ্গ! কেন জানেন?

Last Updated:

Election 2026: নির্বাচন আসতেই আবারও সামনে এল জটার দেউল ও মা নারায়ণী মন্দিরের প্রসঙ্গ। সম্প্রতি অমিত শাহ এসে এই দুই মন্দিরের কথা তাঁর বক্তব্যের শুরতেই বলেছেন। কিন্তু স্থানীয়দের দাবি, প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির হওয়া সত্বেও এখানে সেভাবে উন্নয়ন হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়দিঘি, নবাব মল্লিক: নির্বাচন আসতেই আবারও সামনে এল জটার দেউল ও মা নারায়ণী মন্দিরের প্রসঙ্গ। সম্প্রতি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে এই দুই মন্দিরের কথা তাঁর বক্তব্যের শুরতেই বলেছেন। কিন্তু স্থানীয়রা জানিয়েছেন প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির হওয়া সত্ত্বেও এখানে সে ভাবে কোনও উন্নয়নই হয়নি।
advertisement

প্রতি নির্বাচনের আগে এই মন্দিরের প্রসঙ্গ আসে। আসে মন্দিরগুলির উন্নয়নের কথাও। কিন্তু সেভাবে উন্নয়ন করা হয় না। তার প্রধান কারণ হিসাবে রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা জানিয়েছেন, জটার দেউল কেন্দ্রীয় সরকারের এএসআই-এর হাতে। সেজন্য তাঁরা চাইলেও সেখানে কিছু করতে পারেন না। অপরদিকে, মা নারায়ণী মন্দিরে সেভাবে বাধা নেই। ফলে সেখানে তাঁরা উন্নয়ন করেছেন। এই সব মন্দিরগুলি প্রাণ ফিরে পাক চান তিনিও। তবে এই মন্দিরগুলি কোথায় আলাদা।

advertisement

আরও পড়ুনঃ SIR তালিকায় নামের উপরে ‘অ্যাডজুডিকেশন’ স্ট্যাম্প, আতঙ্কে মহিলার চরম পদক্ষেপ, মালদহে বাড়ছে চাঞ্চল্য

জানা গিয়েছে জটার দেউল ইষ্টক নির্মিত এই দেব-দেউলটি আনুমানিক খ্রীষ্টীয় একাদশ শতকে নির্মিত হয়েছিল। জটাধারী শিবের নামানানুসারে এটির নাম হয় জটার দেউল। এটির নকশার উপর ক্রুশাকার ও বক্ররেখা বা গঠিত শিকারাযুক্ত যা উত্তর ভারতের দেব দেউলে দেখা যায়। মন্দিরের আশপাশে কোথাও মাটি খোঁড়ার অনুমতি দিচ্ছে না ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষন সংস্থা। ফলে সেখানে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। নলকূপ অথবা পর্যটকদের সুবিধার্থে নতুন কিছু নির্মাণ করা যাচ্ছে না‌, জানিয়েছেন রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা।‌

advertisement

View More

আরও পড়ুনঃ যুদ্ধে ক্ষতি হলে কীভাবে সারানো হবে বুর্জ খলিফা? পুরো বিল্ডিংই সারাবে বিমা সংস্থা! নেটিজেনদের প্রশ্ন সত্য নাকি মিথ! জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
কথা তুললেন অমিত শাহ! নির্বাচন আসতেই ফের উঠল জটার দেউল, নারায়ণী মন্দির প্রসঙ্গ! কেন জানেন?
আরও দেখুন

অলক জলদাতা বলেন, এই মন্দির সকলের গর্বের। মন্দির ঘিরে উন্নয়ন হোক, আরও পর্যটক আসুক এটাই চাই। তার জন্য সব পক্ষকেই এগিয়ে আসতে হবে। অন্যদিকে, নারায়ণী মন্দির প্রাঙ্গণে উন্নয়ন চলছে। তবে কেন্দ্র-রাজ্য দ্বৈরথে কী জটার দেউলের উন্নয়ন থমকে থাকবে? সেই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষজন, এখন দেখার কী হয় সেখানে…

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Election 2026: কথা তুললেন অমিত শাহ! নির্বাচন আসতেই ফের উঠল জটার দেউল, নারায়ণী মন্দির প্রসঙ্গ! কেন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল