TRENDING:

Amit Shah: আজ ভবানীপুর দেখিয়ে দিল, পশ্চিমবঙ্গে পরিবর্তন অনিবার্য: অমিত শাহ

Last Updated:
Amit Shah: বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী অমিত শাহ। ছবি পোস্ট করে কী লিখলেন স্বরাষ্ট্রমন্ত্রী?
advertisement
1/7
আজ ভবানীপুর দেখিয়ে দিল, পশ্চিমবঙ্গে পরিবর্তন অনিবার্য: অমিত শাহ
কলকাতায় শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমায় হাজির হয়েছিলেন অমিত শাহ। সন্ধেয় ভবানীপুরে বিজেপির মেজাজ বোঝাতে এক্স হ্যান্ডেলে ছবি শেয়ার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
advertisement
2/7
ছবি শেয়ার করে অমিত শাহ লিখলেন, 'আজ ভবানীপুর দেখিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গে পরিবর্তন অনিবার্য।' সঙ্গে হ্যাশট্যাগে রেখেছেন, 'ভবানীপুর চায় বিজেপি'।
advertisement
3/7
এদিন মঞ্চে মা কালীর ছবি দিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানান। অমিত শাহের সঙ্গে ছিলেন শমীক ভট্টাচার্যও। মঞ্চে উঠে অমিত শাহ বলেন, “চার কেন্দ্রের মনোনয়ন জমা দিতে এসেছি, তবে বিশেষ করে শুভেন্দুর জন্য”।
advertisement
4/7
বৃহস্পতিবার হাজরার কর্মসূচিতে উপস্থিত থেকে অমিত শাহ রীতিমতো হুঁশিয়ারির সুরে বলেন, বিজেপি এবার ১৭০-র বেশি আসন জিতবে বাংলায়। তাঁর কথায়, “একটা একটা করে আসন জিতব আমরা, আর সেই ভাবেই ১৭০-এ পৌঁছে যাব। তবেই পরিবর্তন আসবে। আমার কাছে একটা শর্টকাট আছে। ভবানীপুর জিতলেই পরিবর্তন নিজে থেকেই হয়ে যাবে।”
advertisement
5/7
শুভেন্দু অধিকারীকে ভবানীপুরে প্রার্থী করার পিছনে যে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, তা এদিন কার্যত স্পষ্ট করে দেন অমিত শাহ। তিনি জানান, প্রথমে নন্দীগ্রাম থেকেই লড়াইয়ের কথা ভাবছিলেন শুভেন্দু। কিন্তু তাঁর পরামর্শেই ভবানীপুরে লড়ার সিদ্ধান্ত নেন।
advertisement
6/7
শাহের কথায়, “আমি বলেছিলাম, শুধু নন্দীগ্রাম নয়, মমতার ঘরে ঢুকে তাঁকে হারাতে হবে। পুরো বাংলার পরিবর্তনের জন্য ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে জেতাতে হবে।”
advertisement
7/7
বিধানসভা নির্বাচনে বাংলায় জয় নিয়ে আত্মবিশ্বাসের সুরে অমিত শাহ বলেন, “বাংলার মানুষ বলছে তৃণমূল টাটা বাই বাই। সারা বাংলার মুক্তির জন্য ভবানীপুর থেকে বিপুল ভোটে জেতাতে হবে”। মনোনয়ন দাখিলের জন্য ১০০০০ টাকার চালান জমা দেন শুভেন্দু অধিকারীর আইনজীবী টিম। এবার ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম থেকেও বিধানসভা ভোটে লড়বেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে, ভবানীপুরকে কেন্দ্র করে বিজেপির আক্রমণাত্মক কৌশল এবং বড় লক্ষ্যের ইঙ্গিত স্পষ্ট করে দেন অমিত শাহ। এখন দেখার, ভোটের ময়দানে এই আত্মবিশ্বাস কতটা বাস্তব ফল পায়।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Amit Shah: আজ ভবানীপুর দেখিয়ে দিল, পশ্চিমবঙ্গে পরিবর্তন অনিবার্য: অমিত শাহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল