'এই কারণেই ভোটারদের নাম বাদ দিচ্ছে বিরোধীরা!' মনোনয়ন পত্র জমা দিয়ে এ কী বললেন কাজল শেখ, আশিস?
- Reported by:Souvik Roy
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
বীরভূমের রামপুরহাটে তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায় কাজল শেখ মোশারফ হোসেন মনোনয়ন জমা দিলেন, বিজেপি প্রার্থীরাও ফর্ম জমা দেন, কড়া নিরাপত্তা!
বীরভূম,সৌভিক রায়: দিন কয়েক পরেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে ভোট প্রচার। ইতিমধ্যে বৃহস্পতিবার বীরভূম জেলার রামপুরহাট মহকুমা শাসক দফতরে মনোনয়নপত্র জমা দিতে হাজির হন রামপুরহাট বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়। তার কিছুক্ষণ বাদে মনোনয়নপত্র জমা দিতে হাজির হন হাঁসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফায়েজুল হক ওরফে কাজল শেখ। ঢাক-ঢোল বাজিয়ে একদম ফিল্মি কায়দায় দুই প্রার্থী রামপুরহাট মহকুমা শাসক দফতরে প্রবেশ করেন।
এছাড়াও মুরারই বিধানসভার তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন তিনিও তাঁর মনোনয়নপত্র জমা দিতে রামপুরহাট মহকুমা শাসক দফতরে উপস্থিত হন। সকাল থেকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা রামপুরহাট মহকুমা শাসক দফতর। তৃণমূলে পাশাপাশি ভারতীয় জনতা পার্টির প্রার্থীরাও নিজেদের মনোনয়ন পত্র জমা দিতে হাজির হন।
advertisement
advertisement
কাজল শেখ বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে হাঁসন বিধানসভা কেন্দ্র থেকে জোড়া ফুল চিহ্নে লড়াই করার সুযোগ করে দিয়েছে, আর তাঁদের নির্দেশেই আজকে আমি নিজের মনোনয়নপত্র দাখিল করব। রামপুরহাট দু’নম্বর ব্লকের সুকুমার মুখোপাধ্যায় নেতৃত্বে ওই ব্লকের যে শক্তিশালী সংগঠন রয়েছে তাদের সকলের সহযোগিতায় হাঁসন বিধানসভায় জোড়া ফুল ফুটবে।”
advertisement
অন্যদিকে, রামপুরহাট বিধানসভা তৃণমূল প্রার্থী মোট পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের দাবি, “পাঁচবার আমি নিজে জিতেছি, এটা নিয়ে ষষ্ঠবার জয় লাভ করব। SIR নিয়ে বিরোধী যা করেছেন সেটা নিয়ে লড়তে শিখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা লড়াই করে আমাদের সঙ্গে পারছেন না এই কারণে ভোটারদের নাম বাদ দিচ্ছেন।”
Location :
Birbhum,West Bengal
First Published :
Apr 02, 2026 4:25 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
'এই কারণেই ভোটারদের নাম বাদ দিচ্ছে বিরোধীরা!' মনোনয়ন পত্র জমা দিয়ে এ কী বললেন কাজল শেখ, আশিস?










