South 24 Parganas News: কাঁকড়া ধরার সময় আচমকা ঘাড়ে কামড়! গোসাবার মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ, শোকে পাথর সন্তানসম্ভবা স্ত্রী
- Reported by:Suman Saha
- Published by:Sneha Paul
Last Updated:
South 24 Parganas News: ওই মৎসজীবীর স্ত্রী বর্তমানে সন্তানসম্ভবা। স্বামীকে বাঘে নিয়ে যাওয়ার কথা জানতে পেরে কান্নায় ভেঙে পড়ে কার্যত প্রলাপ বকছেন তিনি।
দক্ষিণ ২৪ পরগনা,গোসাবা, সুমন সাহাঃ সুন্দরবনের চামটার জঙ্গলে এক মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ। ওই মৎস্যজীবী নিজের খেয়ালে নদীতে কাঁকড়া ধরছিলেন। সেই সময় আচমকায় জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে হামলা করে। প্রদীপ মন্ডল নামে ওই মৎস্যজীবীকে তুলে নিয়ে ফের জঙ্গলের ভিতর চলে যায়। নিখোঁজ মৎস্যজীবী গোসাবা ব্লকের সাতজেলিয়া গ্রামের বাসিন্দা।
এরপর সঙ্গীরা অনেক খোঁজাখুঁজি করার পর প্রদীপবাবুকে খুঁজে না পেয়ে গ্রামে ফিরে এসে পরিবারের খবর দেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পরিবারে শোকের ছায়া নেমে আসে। ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে বিষয়টি বন দফতর ও পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর ও পুলিশ।
আরও পড়ুনঃ দুর্ঘটনার ভয় ছুমন্তর, মোড়ে মোড়ে সিগন্যাল দেবে পুলিশের মেগা প্ল্যান! লাইটের ইশারায় এবার সাঁই করে হবে সুন্দরবন ভ্রমণ
ঘটনাস্থলে তদন্তের উদ্দেশে গেলেও প্রদীপবাবুর কোনও খোঁজ মেলেনি। এই প্রসঙ্গে বন দফতরের এক আধিকারিক জানান, একটি দুর্ঘটনার খবর পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এঁদের বৈধ অনুমতিপত্র ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
প্রদীপবাবুর সঙ্গী সন্তোষ বলেন, “আমরা তিনজনেই নদীর চরে কাঁকড়া ধরছিলাম। আচমকাই জঙ্গল থেকে বাঘ এসে প্রদীপের ঘাড়ে কামড় বসিয়ে ওঁকে টানতে টানতে জঙ্গলে নিয়ে যায়। আমরা কিছু বুঝে ওঠার আগেই বাঘটি ওঁকে জঙ্গলে টেনে নিয়ে চলে গেল।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে স্বামী নিখোঁজের কথা জানতে পেরে কান্নায় ভেঙে পড়েছেন প্রদীপবাবুর স্ত্রী ববিতা। বর্তমানে তিনি সন্তানসম্ভবা। এই অবস্থায় স্বামীকে বাঘ তুলে নিয়ে যাওয়ায় কার্যত প্রলাপ বকছেন তিনি। ববিতাদেবী বলেন, “কীভাবে সব ছাড়খার হয়ে গেল। কিছুই বুঝতে পারছি না। আমার গর্ভস্থ সন্তান ওঁর বাবাকে দেখতে পাবে না, কীভাবে আগামী দিনগুলি কাটবে বুঝতে পারছি না।”
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 05, 2026 3:20 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: কাঁকড়া ধরার সময় আচমকা ঘাড়ে কামড়! গোসাবার মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ, শোকে পাথর সন্তানসম্ভবা স্ত্রী











