advertisement

Sundarbans Traffic Update: দুর্ঘটনার ভয় ছুমন্তর, মোড়ে মোড়ে সিগন্যাল দেবে পুলিশের মেগা প্ল্যান! লাইটের ইশারায় এবার সাঁই করে হবে সুন্দরবন ভ্রমণ

Last Updated:

Sundarbans Traffic Update: সুন্দরবন ভ্রমণ হবে এবার আরও সহজ। যানজট ও দুর্ঘটনা রুখতে পুলিশের বড় উদ্যোগ। গুরুত্বপূর্ণ ৩৫টি পয়েন্টে বসানো হল ট্রাফিক সিগন্যাল লাইট। পর্যটকদের সময় বাঁচাতে এবং যাতায়াত সহজ করতে পুলিশের এই মেগা প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানুন।

+
সুন্দরবনের

সুন্দরবনের রাস্তায় ট্রাফিক সিগন্যাল

হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: সুন্দরবন যাওয়ার রাস্তায় দুর্ঘটনা কমাতে পুলিশের উদ্যোগ, বসল ৩৫টি সিগন্যাল লাইট। সুন্দরবন যাওয়ার রাস্তায় দুর্ঘটনা কমাতে উদ্যোগ পুলিশের। প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী গাড়ির চলাচল, সংকীর্ণ রাস্তা আর একের পর এক বাঁকের জেরে যে পথ দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছিল, সেই হাসনাবাদ–লেবুখালী সড়কে এবার নিরাপত্তা বাড়াতে বড় পদক্ষেপ নিল প্রশাসন। হিঙ্গলগঞ্জ থানার সহযোগিতায় ও বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের ব্যবস্থাপনায় রাস্তাজুড়ে বসান হল মোট ৩৫টি সিগন্যাল লাইট।
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সুন্দরবনের একাধিক এলাকার সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম। বাস, অটো, টোটো, ম্যাজিক, মোটরসাইকেল মিলিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন এই পথ ব্যবহার করে। পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা—সবাই এই রাস্তির ওপর নির্ভরশীল। ফলে সামান্য অসতর্কতাতেই দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছিল। বিশেষ করে আমবাড়িয়া, নতুনহাট, স্বরূপকাঠি, বাঁকড়া২০ নম্বর, কাটাখালির মতো এলাকায় একাধিক বিপজ্জনক বাঁক ও টার্নিং পয়েন্টে প্রায়শই দুর্ঘটনা ঘটছিল।
advertisement
advertisement
সেই কারণেই এই সব চিহ্নিত স্থানে বসানো হয়েছে সিগন্যাল লাইট, যাতে চালকেরা দূর থেকেই সতর্ক হতে পারেন। পুলিশ ও প্রশাসনের দাবি, এই সিগন্যাল লাইট দেখে গাড়ির চালকেরা আগেভাগেই বুঝতে পারবেন সামনে বাঁক, মোড় বা গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট রয়েছে। ফলে তারা গতি কমাতে পারবেন এবং নিরাপদে গাড়ি চালাতে পারবেন। এর ফলে দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে বলেই আশা প্রশাসনিক মহলের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের মতে, বহুদিন ধরেই এই রাস্তায় নিরাপত্তার দাবি উঠছিল। অবশেষে পুলিশের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে এলাকায়। সুন্দরবনমুখী এই গুরুত্বপূর্ণ রাস্তায় সিগন্যাল লাইট বসানোয় যাত্রী সুরক্ষা যেমন বাড়বে, তেমনই প্রাণহানির আশঙ্কাও অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sundarbans Traffic Update: দুর্ঘটনার ভয় ছুমন্তর, মোড়ে মোড়ে সিগন্যাল দেবে পুলিশের মেগা প্ল্যান! লাইটের ইশারায় এবার সাঁই করে হবে সুন্দরবন ভ্রমণ
Next Article
advertisement
সোনার দাম কি ৭০ হাজারে নামবে? বাজার বিশেষজ্ঞরা কী বলছেন, অবশ্যই জেনে নিন
সোনার দাম কি ৭০ হাজারে নামবে? বাজার বিশেষজ্ঞরা কী বলছেন, অবশ্যই জেনে নিন
  • সোনার দাম কি ৭০ হাজারে নামবে?

  • বাজার বিশেষজ্ঞরা কী বলছেন, অবশ্যই জেনে নিন

  • জানলে ভাল লাগবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement