TRENDING:

ডিজিটাল যুগে ‘দুর্যোধনের বিচার চাই’! সুন্দরবনে ৩৬ বছর ধরে মঞ্চস্থ হচ্ছে একই যাত্রাপালা, শিল্পীদের নিখুঁত অভিনয় আজও শিহরণ জাগায়, দেখুন

Last Updated:

North 24 Parganas News: ডিজিটাল যুগে ঐতিহ্য বাঁচানোর লড়াই। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ৩৬ বছর ধরে মঞ্চস্থ হচ্ছে একই ‌যাত্রাপালা। তাপস কুমার রচিত ‘দুর্যোধনের বিচার চাই’ এখনও মানুষকে আবেগে ভাসায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: ডিজিটাল যুগে যাত্রাপালার লড়াই, সুন্দরবনে ঐতিহ্য রক্ষায় বিশেষ উদ্যোগ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে মানুষের বিনোদনের ধরণ। মোবাইল ও ইন্টারনেটের সহজলভ্যতার যুগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা, নাটক, পুতুলনাচ কিংবা সার্কাস আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে।
advertisement

একসময় কাজ সেরে সন্ধ্যা নামলেই সুন্দরবন ও গ্রামাঞ্চলের মানুষ একত্রিত হয়ে জমিয়ে তুলতেন যাত্রার আসর। পৌরাণিক কাহিনি থেকে লোকগাথা বেহুলা-লখিন্দর, মহাভারত, বেদের মেয়ে জ্যোৎস্না-সহ নানা কাহিনি প্রাণ পেত মঞ্চে। কিন্তু স্মার্টফোনের দাপটে সেই চেনা ভিড় এখন আর চোখে পড়ে না।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়োআঙুল! সরকারি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে টাকা নিয়ে টিউশন দেওয়ার অভিযোগ, নালিশ খতিয়ে দেখছে শিক্ষা দফতর

advertisement

তবুও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন কিছু সংস্কৃতিপ্রেমী মানুষ। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত সুন্দরবন এলাকায় অনুষ্ঠিত হল যাত্রাপালা ‘দুর্যোধনের বিচার চাই’। তাপস কুমার রচিত এই যাত্রাপালা গত ৩৬ বছর ধরে মঞ্চস্থ করে আসছেন স্থানীয় শিল্পীরা। এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন দুলদুলির বাসিন্দা ও যাত্রা সংস্থার কর্ণধার সন্তোষ কুমার মণ্ডল।

advertisement

View More

আরও পড়ুনঃ সরকারি কাজের জন্য আর হয়রানি নয়! ব্লক অফিসে চালু হল নতুন ওয়েবসাইট, সরকারি প্রকল্পে আবেদন ঘরে বসেই

তিনি জানান, “নতুন প্রজন্ম যদি এগিয়ে না আসে, তাহলে গ্রামবাংলার লোকসংস্কৃতি ধীরে ধীরে মুছে যাবে। খুব কষ্ট করে এই ঐতিহ্য ধরে রেখেছি, যতদিন বাঁচবো ততদিন যাত্রা চালিয়ে যাব।” বংশপরম্পরায় এই সংস্কৃতি ধরে রাখার বার্তাও দেন তিনি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

ডিজিটাল যুগের ঝাঁ চকচকে বিনোদনের মাঝেও সুন্দরবনের মাটিতে আবারও প্রমাণ হল – যাত্রাপালা এখনও মানুষের আবেগের জায়গা দখল করে আছে। ঐতিহ্য রক্ষায় এমন উদ্যোগই গ্রামবাংলার সাংস্কৃতিক শিকড়কে আরও মজবুত করবে বলেই মনে করছেন যাত্রা অনুরাগীরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ডিজিটাল যুগে ‘দুর্যোধনের বিচার চাই’! সুন্দরবনে ৩৬ বছর ধরে মঞ্চস্থ হচ্ছে একই যাত্রাপালা, শিল্পীদের নিখুঁত অভিনয় আজও শিহরণ জাগায়, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল