advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়োআঙুল! সরকারি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে টাকা নিয়ে টিউশন দেওয়ার অভিযোগ, নালিশ খতিয়ে দেখছে শিক্ষা দফতর

Last Updated:

North 24 Parganas News: সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে সরকারি স্কুলের কিছু শিক্ষকের বিরুদ্ধে পারিশ্রমিকের বিনিময়ে প্রাইভেট টিউশন দেওয়ার অভিযোগ। বনগাঁ ও বাগদার সরকারি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে প্রতিবাদে নামলেন গৃহশিক্ষকরা।

+
সরকারি

সরকারি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে গৃহশিক্ষকতার অভিযোগ

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: টাকার বিনিময়ে পাঠদান করার অভিযোগ তুলে একাধিক সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে প্রতিবাদে নামলেন গৃহশিক্ষকরা। অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে সরকারি স্কুলের কিছু শিক্ষক নিয়মিত পারিশ্রমিকের বিনিময়ে গৃহশিক্ষকতার কাজ করছেন। এর প্রতিবাদে বনগাঁ এডিআই অফিসে সোমবার স্মারকলিপি জমা দেওয়া হয়।
জানা গিয়েছে, সোমবার বাগদা বিধানসভার গাড়াপোতায় এসআই অফিসের সামনে জমায়েত হন গৃহশিক্ষকরা। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পর তারা বনগাঁ এডিআই অফিসের সামনে এসে অবস্থান বিক্ষোভ করেন এবং আধিকারিকদের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। প্রতিবাদ মিছিলে রাজ্য গৃহশিক্ষক সংগঠনের বহু সদস্য উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ সরকারি কাজের জন্য আর হয়রানি নয়! ব্লক অফিসে চালু হল নতুন ওয়েবসাইট, সরকারি প্রকল্পে আবেদন ঘরে বসেই
আন্দোলনকারীদের অভিযোগ, বনগাঁ ও বাগদা বিধানসভা এলাকার একাধিক প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়ে সঠিকভাবে পাঠদান না করে, ব্যক্তিগত গৃহশিক্ষণে বেশি সময় দিচ্ছেন। এর ফলে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আরও অভিযোগ, কিছু ক্ষেত্রে পরীক্ষার প্রশ্নপত্র আগাম নির্দিষ্ট ছাত্রছাত্রীদের জানিয়ে দেওয়ার মতো গুরুতর অনিয়মও ঘটছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বসন্ত উৎসবের আগে জমজমাট আলিপুরদুয়ার! এক ছাদের তলাতেই মিলছে সব, কী নেই প্রদর্শনীতে, মৌমাছির মতো ভিড় করছেন মহিলারা
গৃহশিক্ষক অশোক ভৌমিক জানান, হেলেঞ্চা গাড়াপোতা সিন্দ্রানি উচ্চ বিদ্যালয়-সহ একাধিক স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ রয়েছে। অভিযুক্ত শিক্ষকদের একটি নামের তালিকাও এদিন এডিআই অফিসে জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। অবিলম্বে গৃহশিক্ষণ বন্ধ করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন আন্দোলনকারী শিক্ষকরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে শিক্ষা দফতরের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। দাবিপূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাজ্য গৃহশিক্ষক সংগঠন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়োআঙুল! সরকারি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে টাকা নিয়ে টিউশন দেওয়ার অভিযোগ, নালিশ খতিয়ে দেখছে শিক্ষা দফতর
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement