স্থানীয় বাসিন্দা বিমল পোড়ের বাড়িতে এই চুরির ঘটনা সামনে এসেছে। তিনি ও তার পরিবার কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। বাড়ি ফাঁকা থাকলেও পাশেই আত্মীয়-স্বজন থাকার কারণে তারাই বাড়িটির দেখাশোনা করতেন।
আরও পড়ুন – Petrol Price Slash: জনমতের চাপ রাতারাতি পেট্রোলের দাম ৮০ টাকা কমাল পাকিস্তান, ১ মাস সরকারি বাস ফ্রি
advertisement
রান্নাঘরে রাখা দুটি গ্যাস ভর্তি সিলিন্ডার উধাও।
এদিন হঠাৎই রান্নাঘরের দরজা ভাঙা অবস্থায় চোখে পড়ে। দ্রুত ভিতরে ঢুকে দেখা যায়, রান্নাঘরে রাখা দুটি গ্যাস ভর্তি সিলিন্ডার উধাও। ঘটনায় হতবাক হয়ে পড়েন সকলে। আশ্চর্যের বিষয়, বাড়ির অন্য কোথাও কোনও ভাঙচুর বা চুরির চিহ্ন নেই, এমনকি অন্য কোনও দামি জিনিসেও হাত দেয়নি চোর। শুধু গ্যাস সিলিন্ডার নিয়েই পালিয়েছে বলে অভিযোগ।
এদিকে, সাম্প্রতিক সময়ে বাজারে রান্নার গ্যাসের অভাব এবং ‘এনার্জি লকডাউন’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাড়তে থাকা জল্পনা সাধারণ মানুষের উদ্বেগ বাড়াচ্ছে। অনেকেই মনে করছেন, এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে চোরচক্র। নিত্যপ্রয়োজনীয় গ্যাস সিলিন্ডার এখন যেন সোনার থেকেও মূল্যবান হয়ে উঠেছে—আর সেই কারণেই কি চোরের নজর পড়ছে এই জিনিসের উপর? এই প্রশ্নই এখন ঘুরছে এলাকা জুড়ে।
Julfikar Molla






