Mamata Banerjee: 'হেলিকপ্টার ধ্বংস হয়ে যেত, কারা করছে এসব?' মালতীপুরের ড্রোন কাণ্ডে ক্ষুব্ধ মমতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মালতীপুরের সভা শেষ করে হেলিকপ্টারেই গাজোলের সভায় যাওয়ার কথা ছিল তাঁর৷ মালতীপুরের সভা শেষ করে মুখ্যমন্ত্রী যখন হেলিকপ্টারে উঠতে যাবেন, তখনই পাইলটের চোখে পড়ে হেলিকপ্টার থেকে কিছুটা দূরে একটি ড্রোন উড়ছে৷
কয়েক দিন আগেই অণ্ডাল থেকে কলকাতায় ফেরার পথে মাঝআকাশে বিপত্তিতে পড়েছিল তাঁর হেলিকপ্টার৷ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কলকাতায় নামতে না পেরে আকাশে প্রায় দেড় ঘণ্টা চক্কর কেটেছিল মুখ্যমন্ত্রীর বিমান৷
এ দিন আবার মালদহের মালতীপুরের সভা শেষ করে গাজোল রওনা দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন উড়তে দেখা যায়৷ হেলিকপ্টারের সামনে এ ভাবে ড্রোন উড়তে দেখে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রীও৷ কারা এসব করছে, পুলিশকে খুঁজে বের করার নির্দেশ দেন তিনি৷
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হেলিকপ্টার উড়তে গেলেই দুর্ঘটনা ঘটে ধ্বংস হয়ে যেত৷ কারা করছে এসব? পুলিশের এটা নজরে রাখা দরকার৷ কারা করেছে, খুঁজে বের করতে হবে৷’
advertisement
এই ঘটনার কিছুক্ষণ পর অবশ্য নির্বিঘ্নেই হেলিকপ্টারে গাজোলে পৌঁছে জনসভা করেন মুখ্যমন্ত্রী৷ কারা ওই ড্রোন উড়িয়েছিল, তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ৷
এ দিন মালদহ জেলায়
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 04, 2026 3:02 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Mamata Banerjee: 'হেলিকপ্টার ধ্বংস হয়ে যেত, কারা করছে এসব?' মালতীপুরের ড্রোন কাণ্ডে ক্ষুব্ধ মমতা










