TRENDING:

দাঁতনের হলুদ পান টেক্কা দিচ্ছে বেনারসি পানকেও! বিশেষ পদ্ধতিতে মাসের পর মাস পাতা সতেজ, মুখশুদ্ধির ব্যবসায় চেটেপুটে খান লাভের গুড়

Last Updated:

News Business Idea: দেশ জুড়ে বাড়ছে দাঁতনের হলুদ পানের চাহিদা। এখানে বিশেষভাবে প্রস্তুত করা পান পাতা। যার ফলে মাসের পর মাস সংরক্ষণ করা যায় পান পাতা। প্রতি ঝুড়ি পান পাতার দাম ৫০০ টাকা ৩ হাজার টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পান, ভারতীয় সংস্কৃতির এক পরিচিত ও ঐতিহ্যবাহী উপাদান। পান শব্দটা শুনলেই মনে পড়ে বেনারসের বিখ্যাত পানের কথা। তবে অনেকেই জানেন না, পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকা থেকেও দেশের বিভিন্ন রাজ্যে রফতানি হচ্ছে বিশেষভাবে প্রস্তুত করা পান পাতা। এই ব্যবসাকে কেন্দ্র করে ভালই রোজগার করছেন জেলার দাঁতন এলাকার একাধিক মানুষ। পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকার ষড়রং অঞ্চলে বহুদিন ধরেই পান চাষ ও রফতানির সঙ্গে যুক্ত রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement

বরজ থেকে তোলা কাঁচা পান পাতা প্রথমে বাছাই করা হয়। ভাল মানের পাতাগুলিকে আলাদা করে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এই প্রক্রিয়ায় নির্দিষ্ট তাপমাত্রার ভাটির মধ্যে পান পাতা রেখে দেওয়া হয়, ফলে ধীরে ধীরে পাতার রং পরিবর্তন হয়ে হলুদ হয়ে যায়। সাধারণ কাঁচা পানপাতা যেখানে দু-তিন দিনের বেশি ভাল থাকে না, সেখানে এই বিশেষভাবে প্রস্তুত করা পান পাতা দুই মাস থেকে আড়াই মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। দীর্ঘদিন সতেজ থাকার কারণে এগুলির চাহিদাও থাকে বেশি।

advertisement

আরও পড়ুনঃ আরও আকর্ষণীয় পুরুলিয়া পর্যটন, শিল্পীর রঙ-তুলির ছোঁয়ায় সেজে উঠছে জয়চণ্ডী ও নিলডি পাহাড়, প্রকৃতির বুকে নজরকাড়া চিত্রকর্ম দেখুন

এরপর সেই পাতাগুলি ঝুড়িতে ভরে প্যাকেজিং করে পাঠানো হয় দেশের বিভিন্ন রাজ্যে। জানা গিয়েছে, প্রতিটি ঝুড়ি পান পাতা ৫০০ টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হয়। বাজারের চাহিদা ও পাতার মান অনুযায়ী দামের তারতম্য ঘটে। কয়েক বছর ধরেই এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এলাকার একাধিক ব্যক্তি।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

যদিও এই কাজে লাভের পাশাপাশি রয়েছে কিছু ঝুঁকি ও ক্ষতির সম্ভাবনাও। তবুও ভাল মুনাফার আশায় অনেকেই এই পেশার সঙ্গে যুক্ত হচ্ছেন। স্থানীয়দের মতে, সঠিক পরিকল্পনা ও বাজার সম্প্রসারণের সুযোগ পেলে দাঁতনের এই পান রফতানি ব্যবসা ভবিষ্যতে আরও বড় আকার নিতে পারে এবং বহু মানুষের জীবিকার পথ খুলে দিতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
দাঁতনের হলুদ পান টেক্কা দিচ্ছে বেনারসি পানকেও! বিশেষ পদ্ধতিতে মাসের পর মাস পাতা সতেজ, মুখশুদ্ধির ব্যবসায় চেটেপুটে খান লাভের গুড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল