TRENDING:

Nadia News: ঝড়-বৃষ্টির রাতে শান্তিপুরে অগ্নিকাণ্ড! দরিদ্র কৃষকের সর্বস্ব পুড়ে ছারখার, সহায়তার আশ্বাস প্রশাসনের

Last Updated:

Nadia News: শান্তিপুরে দরিদ্র কৃষকের বাড়িতে আগুন। সোনা-গয়না, নগদ অর্থ, গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছারখার। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে সর্বস্বান্ত কৃষক পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি দু’নম্বর পঞ্চায়েতের বড় জিয়াকুর চটকাতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালেন প্রান্তিক কৃষক গণেশ রাজোয়ার। বুধবার রাতে ঝড়-বৃষ্টির মধ্যেই এই ঘটনায় তাঁর পুরনো টিন ও বাঁশের তৈরি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে ঘরে থাকা সামান্য সোনা-গয়না, নগদ অর্থ, জমির দলিল এবং ভোটার পরিচয়পত্র-সহ গুরুত্বপূর্ণ সমস্ত নথিপত্র।
advertisement

পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঝড়-বৃষ্টি শুরু হলে গণেশ রাজোয়ার ও তাঁর স্ত্রী শ্যামলী রাজোয়ার পুরনো ঘরে অস্বস্তি বোধ করায় বাইরে থেকে তালা দিয়ে পাশে ছেলের ঘরে শুতে যান। রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ বাঁশের গিট ফাটার শব্দে ঘুম ভেঙে বাইরে এসে দেখেন তাঁদের ঘর দাউদাউ করে জ্বলছে।

আরও পড়ুনঃ শিশুদের পার্কে যুগলদের আনাগোনা! গাছগাছালির আড়ালে ঘনিষ্ঠ মুহূর্ত, প্রতিবাদ করায় নিরাপত্তারক্ষীকে প্রহার

advertisement

স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঝড়-বৃষ্টির কারণে অধিকাংশ মানুষ ঘরের ভিতরে থাকায় আগুন লাগার খবর ছড়াতে দেড়ি হয়।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিশ্চিহ্ন হচ্ছে মৌমাছির বংশ, মাথায় হাত চাষিদের! মোকাবিলার উপায় বলে দিলেন বিশেষজ্ঞ
আরও দেখুন

অগ্নিকাণ্ডের ঘটনার পর পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। দিন আনা দিন খাওয়া এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এলাকাবাসী ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছেন। পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছেও আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে। স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সরকারি সহায়তা এবং পুড়ে যাওয়া গুরুত্বপূর্ণ নথিপত্র পুনরায় তৈরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: ঝড়-বৃষ্টির রাতে শান্তিপুরে অগ্নিকাণ্ড! দরিদ্র কৃষকের সর্বস্ব পুড়ে ছারখার, সহায়তার আশ্বাস প্রশাসনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল