Alipurduar News: চা শ্রমিকদের সঙ্গে তাঁর আত্মিক যোগ..শ্রমিক পরিবারেরই সন্তান! ১২ বছর পর ভোটের ময়দানে বীরেন্দ্র বরা ওরাঁও
- Reported by:Annanya Dey
- Published by:Satabdi Adhikary
Last Updated:
১২ বছর আগে বিরোধী দলের প্রার্থী হয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে এবার বিধানসভা নির্বাচন। ১২ বছর পর শাসকদলের টিকিটের আবারও ভোটের ময়দানে লড়তে এসেছেন কালচিনি বিধানসভার তৃণমূল প্রার্থী বীরেন্দ্র বরা ওঁরাও। আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন তিনি।
কালচিনি, অনন্যা দে: ১২ বছর আগে বিরোধী দলের প্রার্থী হয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে এবার বিধানসভা নির্বাচন। ১২ বছর পরে শাসকদলের টিকিটের আবারও ভোটের ময়দানে লড়তে এসেছেন কালচিনি বিধানসভার তৃণমূল প্রার্থী বীরেন্দ্র বরা ওঁরাও। আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন তিনি।
বীরেন্দ্র তৃণমূলের চা বাগান শ্রমিক ইউনিয়নের উত্তরবঙ্গ জোনের সভাপতি। চা শ্রমিকদের আন্দোলনে তাঁকে বিভিন্ন সময় দেখা গিয়েছে। বাড়ি কালচিনি ব্লকের হাসিমারা এলাকায়। চা বাগান শ্রমিক পরিবারের সন্তান বীরেন্দ্র। পেশায় তিনি শিক্ষক। ২০২১ সালে তৃণমূলে যোগদান করেন। একসময় তৃণমূলের কালচিনি ব্লক সভাপতি ছিলেন তিনি।
advertisement
advertisement
বীরেন্দ্র বরা ওঁরাও জানান, কালচিনি ব্লকের ৮০% এলাকা চা বাগান ঘেরা। জলদাপাড়া জাতীয় উদ্যান এবং বক্সা ব্যাঘ্র প্রকল্পের মত জঙ্গলঘেরা এলাকা রয়েছে। ১২ বছর আগে তিনি রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। সেই সময় সে দল তাঁকে লোকসভার প্রার্থী করেছিলেন। অনভিজ্ঞ ছিলেন সেই সময়। তবে ১২ বছর ধরে তিনি এলাকার জন্য নানান কাজ করেছেন। মানুষের সঙ্গে পরিচিতির ব্যপ্তি বেড়েছে। তৃণমূলে যোগ দিয়ে কালচিনি সহ আলিপুরদুয়ার জেলার জন্য কাজ করার সুযোগ পেয়েছেন। মানুষের সুবিধা, অসুবিধায় পাশে থেকেছেন। তিনি আশা রাখছেন মানুষ তাঁকে ফিরিয়ে দেবেন না।
advertisement
ভোটে জয়ী হলে আরও অনেক কাজ করবেন তিনি বলে জানিয়েছেন। তাঁর মধ্যে অন্যতম হাতি যে এলাকাগুলিতে প্রবেশ করে সেই এলাকাগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। কালচিনির প্রায় সব এলাকায় পানীয় জলের সংকট যথেষ্ট রয়েছে তা দূর করার লক্ষ্য রয়েছে তাঁর। পাশাপাশি তিনি জানান, “কালচিনি এলাকার অর্থনীতি চা বাগানের উপর নির্ভরশীল। চা শ্রমিকদের ন্যায্য পাওনা মেটানোর চেষ্টা তিনি চালাবেন।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Mar 19, 2026 3:03 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
Alipurduar News: চা শ্রমিকদের সঙ্গে তাঁর আত্মিক যোগ..শ্রমিক পরিবারেরই সন্তান! ১২ বছর পর ভোটের ময়দানে বীরেন্দ্র বরা ওরাঁও








