TRENDING:

Murshidabad News: পরকীয়ার মোহে লোক ভাড়া করে স্বামীকে খু*ন! তিন বছর আগের নৃশংস হত্যাকাণ্ডে স্ত্রী-সহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা

Last Updated:

Murshidabad News: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে হত্যা। তিন বছর আগের মামলায় স্ত্রী-সহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন জঙ্গিপুর মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক দ্বিতীয় কোর্টের বিচারক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জঙ্গিপুর, তন্ময় মণ্ডল: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তিন বছর আগের এক খুনের মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন জঙ্গিপুর মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক দ্বিতীয় কোর্টের বিচারক।
জঙ্গিপুরে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড 
জঙ্গিপুরে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড 
advertisement

শুক্রবার সৌমেন দাস, রাখি দাস ও আজমাউল শেখ ওরফে সারিফুল ইসলামকে ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০,০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুনঃ শখ থেকে স্বপ্নপূরণ! আদ্রার যুবকের ছাদবাগানে দেশি-বিদেশি গাছের সম্ভার, ইনডোর প্ল্যান্টের পাতায় পাতায় সাফল্যের গল্প

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩-এর ৩ অক্টোবর রাত সাড়ে ১০টা নাগাদ সুতি থানার হাপানিয়া গ্রামে প্রবীর দাস নামের এক ব্যক্তি দুষ্কৃতীদের গুলিতে খুন হন। ওই ঘটনায় প্রবীরের বাবা জয়দেব দাস সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে সুতি থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত সৌমেন দাস ও আজমাউল শেখ ওরফে সারিফুল ইসলামকে গ্রেফতার করে। পুলিশের জেরার মুখে সৌমেন স্বীকার করেন, প্রবীরের স্ত্রী রাখি দাসের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। সেই সম্পর্কের জেরে পথের কাঁটা দূর করতে আজমাউল শেখের সঙ্গে পরিকল্পনা করে প্রবীরকে খুন করার কথাও স্বীকার করে সৌমেন।

advertisement

আরও পড়ুনঃ কৃষিকাজে প্রযুক্তির ছোঁয়ায় বদলাচ্ছে চাষিদের ভাগ্য, গলসির কৃষক ড্রোনের সাহায্যে যা করে দেখালেন! মাঠে জমল ভিড়

ওই মামলার তদন্তকারী অফিসার সুতি থানার এসআই প্রশান্তকুমার দাশ বলেন, “আমরা বৈজ্ঞানিকসম্মত ভাবে সমস্ত প্রমাণ সংগ্রহ করে এবং যথাযথ তদন্তের পর চার্জশিট দাখিল করেছি। আমাদের তদন্ত যে সঠিক আদালতের রায়ে তার সত্যতা প্রকাশ পেয়েছে।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করে, হত্যা ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এ ছাড়া, প্রত্যক্ষদর্শী এবং তৎকালীন আলাপচারিতার রেকর্ড আদালতে দাখিল করা হয়েছে। আদালতের এ দিনের রায়ে খুশি প্রবীরের পরিবার। তাঁরা ন্যায় বিচার পেয়েছেন বলে মনে করছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: পরকীয়ার মোহে লোক ভাড়া করে স্বামীকে খু*ন! তিন বছর আগের নৃশংস হত্যাকাণ্ডে স্ত্রী-সহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল