TRENDING:

Nadia News: তাহেরপুরে আচমকা ঝড়ে গাছের ডাল পড়ে মৃত্যু এক, গুরুতর জখম গাড়িচালক

Last Updated:

রবিবার, সন্ধে ৭:৩০ নাগাদ শুরু হয় ঝড় এবং হালকা বৃষ্টিপাত। তাতেই জেলার একাধিক জায়গায় ভেঙে পড়ে বিভিন্ন গাছের ডালপালা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তাহেরপুর,  নদিয়া: রবিবার রাতে প্রাকৃতিক  দুর্যোগের মাঝে পরে মৃত্যু হল এক পথচারী মহিলার, গুরুতর আহত এক গাড়িচালক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যার পর নদিয়ার তাহেরপুর থানার অন্তর্ভুক্ত বাদকুল্লা গাংনি এলাকায়।
আচমকা ঝড়ে গাছের ডাল পড়ে গাড়ির ওপর
আচমকা ঝড়ে গাছের ডাল পড়ে গাড়ির ওপর
advertisement

সূত্রের খবর রবিবার সন্ধ্যায় শুরু হয় আকস্মিক ঝড় সহ মাঝারি বৃষ্টি৷ সেই সময় ওই এলাকাতেই রাস্তার ধারে থাকা গাছের একটি প্রকাণ্ড ডাল ভেঙে পড়ে, আর তাতেই মৃত্যু হয় এক মহিলার৷ পাশাপাশি ঘটনায় গুরতর জখম হন এক ছোট চার চাকার গাড়ির চালকও। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দফতরের কর্মীরা৷ আহত ব্যাক্তিকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে৷ পাশাপাশি গাছটি কেটে দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে উদ্যোগী হয়। মৃত ও আহত ব্যাক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

advertisement

আরও পড়ুনCow Dung Cake Stove: ৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি

প্রসঙ্গত, গোটা জেলা জুড়েই রবিবার সন্ধ্যেবেলা থেকেই আকাশ ছিল মেঘলা। দমকা হাওয়া এবং বিদ্যুতের চমকানি দেখা যাচ্ছিল খানিকক্ষণ পরপরই। এরপরেই বৃষ্টির তেমন দেখা না গেলেও হঠাৎই আনুমানিক সন্ধ্যে ৭:৩০ নাগাদ শুরু হয় ঝড় এবং হালকা বৃষ্টিপাত। তাতেই জেলার একাধিক জায়গায় ভেঙে পড়ে বিভিন্ন গাছের ডালপালা।

advertisement

View More

ঠিক তেমনই নদিয়ার তাহেরপুরে ঝড়ে প্রকাণ্ড ডাল গাছ থেকে ভেঙে পড়ে, আর সেই সময়ই নিচে থাকা এক পথচারী চাপা পড়েন৷ পাশাপাশি একটি গাড়ির উপর পড়াতে সেই গাড়ির ভিতরে থাকা ব্যক্তিও গুরুতর জখম হন। বছরের শুরুর এই প্রাকৃতিক দুর্যোগেই এমন মর্মান্তিক ঘটনায় চাঞ্চল ও ছড়িয়েছে গোটা জেলা জুড়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

মৈনাক দেবনাথ

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Nadia News: তাহেরপুরে আচমকা ঝড়ে গাছের ডাল পড়ে মৃত্যু এক, গুরুতর জখম গাড়িচালক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল