TRENDING:

West Bengal Assembly Election 2026: ভোটের নির্ঘন্ট ঘোষণার দিনই বড় সিদ্ধান্ত কমিশনের! বদল রাজ্যের মুখ্য ও স্বরাষ্ট্র সচিব, কারা এলেন দায়িত্বে?

Last Updated:

West Bengal Assembly Election 2026: বাংলার ভোটের নির্ঘন্ট ঘোষণার দিনই বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বদল করা হল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রবিবারই বাংলা সহ পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যে লাগু হয়ে গিয়েছে নির্বাচনি আচরন বিধি। আইন-শৃঙ্খলার দায়িত্ব কমিশনের হাতে। আর বাংলার ভোটের নির্ঘন্ট ঘোষণার দিনই বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বদল করা হল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব।
নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত
নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত
advertisement

রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন দুষ্মন্ত নারিয়ালা। বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব ছিলেন তিনি। সঙ্গে ছিল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও কারা দফতরের অতিরিক্ত দায়িত্ব। আর নতুন স্বরাষ্ট্রসচিব হলেন সঙ্ঘ্মিত্রা ঘোষ। তিনি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরের সচিব ছিলেন। সোমবার দুপুর ৩টের মধ্যে তাঁরা নিজ নিজ দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছে কমিশন।

জানা গিয়েছে, সোমবার নব নিযুক্ত মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবকে যোগ দিতে হবে নবান্নে। তারপর কমিশন দুষ্মন্ত নারিয়ালা ও সঙ্ঘ্মিত্রা ঘোষ সঙ্গে নির্বাচন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করবে। প্রসঙ্গত, এর আগে বাংলার মুখ্যসচিব পদে ছিলেন নন্দিনী চক্রবর্তী। আর স্বরাষ্ট্রসচিব পদে ছিলেন জগদীপ প্রসাদ মিনা। তাদের বদলে নতুন দুজন নির্বাচনের সময় কেমন দায়িত্বভার সামলান, সেটাই দেখার।

advertisement

আরও পড়ুনঃ West Bengal Assembly Election 2026: ২৫ বছরে এমন প্রথম! ‘অন্য’ ভোট দেখবে বাংলা! ‘দফা’ হ্রাসে কোন অঙ্ক, মশগুল রাজনৈতিক মহল

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

প্রসঙ্গত, রবিবার বিকেল চারটেই বাংলা সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ দুই দফায় ভোট হবে। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে। প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে। প্রথম দফায় ভোট হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায়। আর দ্বিতীয় দফায় ভোট হবে কলকাতা, দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি. পূর্ব বর্ধমান, নদিয়ায়।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
West Bengal Assembly Election 2026: ভোটের নির্ঘন্ট ঘোষণার দিনই বড় সিদ্ধান্ত কমিশনের! বদল রাজ্যের মুখ্য ও স্বরাষ্ট্র সচিব, কারা এলেন দায়িত্বে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল