কয়েক মিনিটের ঝড়েই মৃত ১ আহত ৩, বাঙালির প্রিয় জায়গায় মর্মান্তিক ঘটনা
- Published by:Sudip Paul
Last Updated:
Sikkim Strom: ঝড়ের সময় প্রবল বাতাসে বেশ কয়েকটি বড় গাছ উপড়ে পড়ে। তারই মধ্যে একটি গাছ ভেঙে পড়ে ওই মহিলার ওপর, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিকিম, পার্থ সরকার: রবিবার সন্ধ্যায় হঠাৎ কয়েক মিনিটের ঝড় ও বৃষ্টিতে বড়সড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে সিকিমের প্যাকিয়ং জেলায়। প্রবল দমকা হাওয়ায় গাছ ভেঙে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ এই ঝড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের সময় প্রবল বাতাসে বেশ কয়েকটি বড় গাছ উপড়ে পড়ে। তারই মধ্যে একটি গাছ ভেঙে পড়ে ওই মহিলার ওপর, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ঝড়ের প্রভাব পড়েছে কালিম্পংয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পনবুতেও। অল্প সময়ের ঝড়-বৃষ্টিতেই এলাকাটি প্রায় লণ্ডভণ্ড হয়ে যায়। পনবু ভিউ পয়েন্টের আশপাশে থাকা বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক দোকানের ছাউনি উড়ে গেছে এবং কাঠামোরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
advertisement
advertisement
পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই পনবু এলাকায় হঠাৎ এমন ঝড়ে ব্যবসায়ীদের বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ঝড়টি বেশি সময় স্থায়ী না হলেও তার প্রভাব ছিল যথেষ্ট তীব্র। প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 15, 2026 9:41 PM IST











