Agriculture News: কৃষিকাজে প্রযুক্তির ছোঁয়ায় বদলাচ্ছে চাষিদের ভাগ্য, গলসির কৃষক ড্রোনের সাহায্যে যা করে দেখালেন! মাঠে জমল ভিড়
- Reported by:Sayani Sarkar
- Published by:Aishwarya Purkait
Last Updated:
East Bardhaman Agriculture News: পূর্ব বর্ধমান জেলার গলসির সিমনোড়ী এলাকায় কৃষিকাজে প্রযুক্তির ছোঁয়া। এখন থেকে জমিতে না নেমেই ড্রোনের সাহায্যে নিখুঁতভাবে দেওয়া যাবে কীটনাশক। বাঁচবে শ্রমিকের খরচ। সাপে কামড়ানোর আশঙ্কা থেকেও মুক্তি।
গলসি, পূর্ব বর্ধমান, সায়নী সরকার: কৃষিকাজে প্রযুক্তির ছোঁয়া। বদলে দিচ্ছে চিরাচরিত চাষাবাদ পদ্ধতি। জমিতে কীটনাশক দিতেও এবার ড্রোনের ব্যবহার। এখন থেকে জমিতে না নেমেই নিখুঁতভাবে দেওয়া যাবে কীটনাশক। কৃষি ক্ষেত্রে বড় সংযোজন। বর্ষার সময় জমিতে বাড়ে সাপের উপদ্রব তাই এই সময় জমিতে ওষুধ দিতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হন অনেকেই। আবার অনেক সময় মেলে না পর্যাপ্ত শ্রমিক। এইসব সমস্যার সমাধান মিলবে এবার খুব সহজেই। উপকৃত হবেন বহু কৃষক।
চাষাবাদে আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এক নতুন দিগন্ত উন্মোচিত হল পূর্ব বর্ধমান জেলার গলসির সিমনোড়ী এলাকায়। চাষের জমিতে কীটনাশক দিতে ব্যবহৃত হল অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি। ড্রোনের সাহায্যে বিঘের পর বিঘে জমিতে ওষুধ স্প্রে করলেন এক কৃষক। আর ড্রোনের সাহায্যে ওষুধ স্প্রে দেখতে ভিড় জমান আশেপাশের মাঠের উৎসুক কৃষকেরাও।
আরও পড়ুনঃ রেললাইনের ধারে দৈত্যাকার অজগরের বিচরণ, একটু হলেই…! পরিবেশ কর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচল ৯ ফুটের পাইথন
এতে একদিকে যেমন শ্রমিকের খরচ কমবে তেমনই সাপের উপদ্রবের মধ্যে জমিতে নামার হাত থেকেও রক্ষা পাবেন কৃষকেরা। এমনকি এতে সময় ও ওষুধেরও সাশ্রয় হবে বলে দাবি কৃষকদের।আর বৈজ্ঞানিক পদ্ধতিতে হিসেব করে চাষ করলে ড্রোনের সাহায্যে স্প্রে করা কৃষকদের জন্য হয়ে উঠবে খুবই সাশ্রয়ী পদ্ধতি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আগামী ২০ বছরে নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা! বাঁচাতেই হবে সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপকে, জরুরি নির্দেশ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের
এলাকার কৃষকরা জানান, এই পদ্ধতিতে জমিতে স্প্রে করলে চাষিরা উপকৃত হবেন। এতে একদিকে যেমন সময় বাঁচবে, শ্রমিক সংকট থেকে মুক্তি পাওয়া যাবে তেমনই ওষুধেরও সাশ্রয় হবে। তারা আরও জানান, এই ‘ওয়াও গো গিরি কৃষি বিমান’ কিনলে কৃষি দফতরের পক্ষ থেকে চল্লিশ শতাংশ সাবসিটিতে পাওয়া যাবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই আধুনিক পদ্ধতিতে ওষুধ স্প্রে করা হলে কম খাটনিতে মিলবে লাভ, আশাবাদী কৃষকেরা। সরকারি ভর্তুকি আর সঠিক প্রচার বজায় থাকলে আগামী দিনে এই আধুনিক ড্রোন ব্যবহার বদলে দিতে পারে কৃষকদের ভাগ্য।
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Feb 20, 2026 5:12 PM IST









