Sundarban News: আগামী ২০ বছরে নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা! বাঁচাতেই হবে সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপকে, জরুরি নির্দেশ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের

Last Updated:

Sundarban News: জরুরি ভিত্তিতে সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপকে বাঁচানোর নির্দেশ দিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ইতিমধ্যেই সেই লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের যৌথ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে একটি রিপোর্ট প্রস্তুত করবে এই কমিটি।

ঘোড়ামারা দ্বীপ 
ঘোড়ামারা দ্বীপ 
ঘোড়ামারা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: জরুরি ভিত্তিতে ঘোড়ামারা দ্বীপকে বাঁচানোর নির্দেশ দিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। এই দ্বীপের ভাঙন প্রতিরোধ এবং ম্যানগ্রোভ বনাঞ্চল সংরক্ষণের জন্য উচ্চ পর্যায়ের যৌথ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে একটি রিপোর্ট প্রস্তুত করবে এই কমিটি।
ঘোড়ামারা দ্বীপের ভাঙনের কারণ হিসাবে উঠে এসেছে, এলাকাটি বেঙ্গল বেসিনের দক্ষিণ-পূর্ব দিকে হেলে থাকার কথা। এখানকার ভূবৈশিষ্ট্য বিশেষ ধরনের। এছাড়াও রয়েছে বিশ্ব উষ্ণায়নের প্রসঙ্গ। ঘূর্ণিঝড় ও সমুদ্রের জলের স্তর বৃদ্ধির প্রসঙ্গও।
advertisement
advertisement
ঘোড়ামারা দ্বীপ
ঘোড়ামারা দ্বীপ
এই কমিটি গঠিত হবে কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের ভুবনেশ্বর আঞ্চলিক অফিসের ডিজি (ফরেস্ট) এবং রাজ্যের সিসিএফকে নিয়ে। দ্বীপের ভাঙন প্রতিরোধ এবং ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষা ও সম্প্রসারণ কীভাবে সম্ভব সেগুলি পর্যালোচনা করা হবে। কোন সংস্থাকে দিয়ে এবং মোটামুটি কত টাকায় ও কতদিনে কাজটি করা যাবে কমিটিকে জানাতে হবে সেটাও।
advertisement
আরও পড়ুনঃ মাঝসমুদ্রে রহস্যজনকভাবে নিখোঁজ অশোকনগরের অভিজ্ঞ মার্চেন্ট নেভি, আটলান্টিক মহাসাগরে চলছে খোঁজ, উৎকণ্ঠায় গোটা পরিবার
কিন্তু হঠাৎ কেন এই পরিকল্পনা? জানা গিয়েছে, এখনই যদি ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ২০৪২ সালের মধ্যে দ্বীপটি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এমনিতেই ভাঙনের জেরে দ্বীপের অবস্থা সঙ্গীন। ১৯৬৯ সালে এই দ্বীপের আয়তন ছিল ৮.৫৯ বর্গ কিমি। ২০১৯ সালে সেই আয়তন কমে হয়েছে ৩.৮৩ বর্গ কিমি। ফলে বিষয়টি ভাবাচ্ছে সকলকে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই নিয়ে সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছেন, ‘এটা ভাল উদ্যোগ। কাজটা ঠিকমতো হলে উপকারই হবে। ঘোড়ামাড়া-সহ গোটা সুন্দরবনে স্থায়ী কংক্রিট বাঁধ নির্মাণ করতে পারলেই ভাঙন আটকানো যাবে।’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sundarban News: আগামী ২০ বছরে নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা! বাঁচাতেই হবে সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপকে, জরুরি নির্দেশ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের