Merchant Navy Missing: মাঝসমুদ্রে রহস্যজনকভাবে নিখোঁজ অশোকনগরের অভিজ্ঞ মার্চেন্ট নেভি, আটলান্টিক মহাসাগরে চলছে খোঁজ, উৎকণ্ঠায় গোটা পরিবার
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Aishwarya Purkait
Last Updated:
North 24 Parganas Merchant Navy Missing: মাঝসমুদ্রে নিখোঁজ অশোকনগরের মার্চেন্ট নেভি। আটলান্টিক মহাসাগর ধরে ইউরোপ থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা হওয়া একটি জাহাজে কর্মরত অবস্থায় নিখোঁজ হন তিনি। উৎকণ্ঠায় গোটা পরিবার।
উত্তর ২৪ পরগনা রুদ্র নারায়ণ রায়: মাঝসমুদ্রে নিখোঁজ অশোকনগরের নাবিক। উৎকণ্ঠায় গোটা পরিবার। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর ৪৫-এর শ্রীকৃষ্ণ সরকার ২৫ বছরের অভিজ্ঞ মার্চেন্ট নেভি কর্মী। ইউরোপ থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা হওয়া একটি জাহাজে কর্মরত অবস্থায় মাঝসমুদ্রে নিখোঁজ হয়ে যান। ঘটনাটি ঘটেছে আটলান্টিক মহাসাগরে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ হওয়ার কয়েক দিন আগেই ছেলের জন্মদিন উপলক্ষে ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলেন শ্রীকৃষ্ণ সরকার। খুব শিগগিরই ছুটিতে বাড়ি ফেরার আশ্বাসও দিয়েছিলেন তিনি। কিন্তু সেই আশ্বাসের পরই সংস্থার তরফে ফোন করে জানানো হয়, মাঝসমুদ্রে তাঁর সঙ্গে আচমকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং তিনি নিখোঁজ। তারপর থেকে আর কোন খোঁজ মেলেনি ওই ব্যক্তির।
advertisement
আরও পড়ুনঃ বিদেশি পাখির আড়ালে দেশি পাখির ব্যবসা! ক্রেতা সেজে চোরাকারবারির ডেরায় হানা! উদ্ধার একঝাঁক পাহাড়ি টিয়া
সংস্থার প্রাথমিক অনুমান, চলন্ত জাহাজ থেকে অসাবধানতাবশত জলে পড়ে যেতে পারেন তিনি। যদিও এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় পরিবার। তাঁদের প্রশ্ন, দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এক নাবিকের ক্ষেত্রে এমন দুর্ঘটনা কীভাবে সম্ভব। পরিবারের দাবি, ঘটনার সময়কার জাহাজের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হোক এবং পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হোক।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি সংস্থার তরফে অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত শ্রীকৃষ্ণ সরকারের কোনও সন্ধান মেলেনি। এদিকে খোঁজ না মেলায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী। ছোট সন্তানও বাবার এমন অনুপস্থিতির কারণ বুঝে উঠতে পারছে না। এলাকায় জুড়ে উদ্বেগের ছায়া। পরিবারের একটাই দাবি, যেভাবেই হোক শ্রীকৃষ্ণ সরকারের খোঁজ মিলুক এবং ঘটনার প্রকৃত সত্য সামনে আসুক।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 20, 2026 6:31 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Merchant Navy Missing: মাঝসমুদ্রে রহস্যজনকভাবে নিখোঁজ অশোকনগরের অভিজ্ঞ মার্চেন্ট নেভি, আটলান্টিক মহাসাগরে চলছে খোঁজ, উৎকণ্ঠায় গোটা পরিবার









