advertisement

Success Story: শখ থেকে স্বপ্নপূরণ! আদ্রার যুবকের ছাদবাগানে দেশি-বিদেশি গাছের সম্ভার, ইনডোর প্ল্যান্টের পাতায় পাতায় সাফল্যের গল্প

Last Updated:

Success Story: বাড়ির বারান্দায় সবুজ বিপ্লব। আদ্রার যুবক ইনডোর প্ল্যান্ট চাষ করে নজর কেড়েছে সকলের। তার চাষ করা গাছ অনলাইনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তেও পৌঁছে যাচ্ছে। বাড়িতে ইনডোর প্ল্যান্ট রাখার সুফল জানুন...

+
সৌরভ

সৌরভ দে

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার আদ্রা শহরের এক সাধারণ বাড়ির বারান্দা আজ যেন ছোট্ট এক সবুজ স্বর্গ। অভিনব উদ্যোগে ইনডোর প্ল্যান্ট চাষ করে নজর কেড়েছেন আদ্রার যুবক সৌরভ দে। নিজের বাড়ির বারান্দাকেই তিনি পরিণত করেছেন এক ক্ষুদ্র নার্সারিতে। যেখানে দেশি-বিদেশি নানা প্রজাতির গাছ শোভা পাচ্ছে সারি সারি টবে।
বর্তমানে অনেকেই শখ করে বাড়ির ছাদ বা বারান্দায় গাছ লাগান। কিন্তু ঘরের ভিতরেই যদি সবুজের সমারোহ তৈরি করতে চান, তবে ইনডোর প্ল্যান্ট হতে পারে সেরা পছন্দ। সঠিক যত্নে ঘরের কোণ, জানলার ধারে বা বারান্দায় রাখা এই গাছগুলি যেমন বাড়ির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তোলে, তেমনই ঘরের পরিবেশও করে তোলে প্রাণবন্ত ও সতেজ। ইনডোর প্ল্যান্ট মানসিক চাপ কমাতে সাহায্য করে, চোখের আরাম দেয়, ইতিবাচক শক্তি বৃদ্ধি করে, ঘর ঠান্ডা রাখতে সহায়তা করে এবং কিছু গাছ মশা দূর করতেও কার্যকর।
advertisement
আরও পড়ুনঃ কৃষিকাজে প্রযুক্তির ছোঁয়ায় বদলাচ্ছে চাষিদের ভাগ্য, গলসির কৃষক ড্রোনের সাহায্যে যা করে দেখালেন! মাঠে জমল ভিড়
সৌরভ দে জানান, থাইল্যান্ড ভ্যারাইটি-সহ বিভিন্ন নতুন ও আকর্ষণীয় প্রজাতির ইনডোর প্ল্যান্ট তিনি বাইরে থেকে সংগ্রহ করেন। এরপর সেগুলি বাড়িতেই পরিচর্যা ও চাষ করে বিক্রি করেন। বর্তমানে তার এই সবুজ উদ্যোগ শুধু পুরুলিয়া জেলাতেই সীমাবদ্ধ নয়, তার চাষ করা গাছ অনলাইনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তেও পৌঁছে যাচ্ছে। এই উদ্যোগের প্রচারের প্রধান মাধ্যম তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রেললাইনের ধারে দৈত্যাকার অজগরের বিচরণ, একটু হলেই…! পরিবেশ কর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচল ৯ ফুটের পাইথন
সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌরভ নিজের নার্সারির গাছের ছবি ও তথ্য তুলে ধরেন। সেই সূত্রেই আজ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা তার সঙ্গে যোগাযোগ করছেন। আদ্রার এই যুবকের উদ্যোগ একদিকে যেমন তাকে আর্থিকভাবে স্বাবলম্বী করেছে, তেমনই অন্য যুবকদের কাছেও হয়ে উঠেছে অনুপ্রেরণা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অল্প জায়গায়, সামান্য পুঁজি ও সঠিক পরিকল্পনায় যে সফল হওয়া সম্ভব, সৌরভ দে তারই এক উজ্জ্বল উদাহরণ। সবুজের স্পর্শে নিজের স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছেন তিনি, আর সেই স্বপ্ন আজ ছড়িয়ে পড়ছে রাজ্যের নানা প্রান্তে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পুরুলিয়া/
Success Story: শখ থেকে স্বপ্নপূরণ! আদ্রার যুবকের ছাদবাগানে দেশি-বিদেশি গাছের সম্ভার, ইনডোর প্ল্যান্টের পাতায় পাতায় সাফল্যের গল্প
Next Article
advertisement
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
  • ৬৬-তে সন্তানসম্ভবা নীনা?

  • জল্পনায় উত্তাল নেটদুনিয়া !

  • অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement