TRENDING:

Accident: ভোররাতে ফরাক্কায় সাংঘাতিক দুর্ঘটনা! দুমড়ে-মুচড়ে গেল তিনটি লরি, আহত একাধিক, দীর্ঘক্ষণ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ স্তব্ধ  

Last Updated:

Murshidabad Accident: মঙ্গলবার ভোররাতে ফরাক্কা থানা এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। ১২ নম্বর জাতীয় সড়কের উপর পরপর তিনটি লরির মধ্যে সংঘর্ষ। ভেঙেচুরে একাকার। গুরুতর আহত লরির চালক এবং খালাসিরা। দুর্ঘটনার জেরে তীব্র যানজট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফরাক্কা, মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: মঙ্গলবার ভোররাতে মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকায় ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অন্তর্গত খয়রাকান্দি মোড় সংলগ্ন এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর পরপর তিনটি লরির মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে লরিগুলোর সামনের ও পিছনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছে। ঘটনায় লরির চালক এবং খালাসিরা গুরুতর আহত হয়েছেন।
News18
News18
advertisement

দুর্ঘটনার ফলে  ১২ নম্বর জাতীয় সড়কে সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়কপথে যান চলাচল বন্ধ থাকে। পরে ফরাক্কা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ ডিজিটাল যুগে ‘দুর্যোধনের বিচার চাই’! সুন্দরবনে ৩৬ বছর ধরে মঞ্চস্থ হচ্ছে একই যাত্রাপালা, শিল্পীদের নিখুঁত অভিনয় আজও শিহরণ জাগায়, দেখুন

advertisement

View More

ঘটনাস্থলের ছবি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে অন্ধকারের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি খয়রাকান্দি মোড় সংলগ্ন এলাকায় অন্য একটি লরির পিছনে ধাক্কা মারে। তারপর সেই লরিটি তার সামনে আরও একটি লরিকে ধাক্কা মারে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় ফরাক্কা থানায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের তৎপরতায় আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে।

advertisement

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়োআঙুল! সরকারি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে টাকা নিয়ে টিউশন দেওয়ার অভিযোগ, নালিশ খতিয়ে দেখছে শিক্ষা দফতর

সমীর বাগ নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “আজ ভোররাতে লরির ধাক্কার বিকট আওয়াজ আমরা শুনতে পাই। তারপর রাস্তায় এসে দেখি বহরমপুর থেকে মালদাগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনের লরিতে ধাক্কা মেরেছে। তারপর সেই লরিটিও তার সামনে লরিতে আঘাত করেছে। ফলে একইসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটে লরি এবং আহত হয়েছেন ভিতরে থাকা চালক এবং খালাসিরা।” তিনি আরও বলেন, “রাস্তা অন্ধকার থাকায় সম্ভবত দেখতে না পেয়েই লরিটি তার সামনের লরিতে  ধাক্কা মারে।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

ঘটনার জেরে সকাল থেকেই ফরাক্কার খয়রাকান্দি মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ এলাকায় পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ দুর্ঘটনাগ্রস্ত লরিগুলোকে সরিয়ে যানজট নিয়ন্ত্রণ করায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। অন্ধকারের কারনে দৃশ্যমানতা কম থাকায় নাকি অন্য কোনও যান্ত্রিক ত্রুটির কারণে এই সংঘর্ষ তা খতিয়ে দেখছে ফরাক্কা থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident: ভোররাতে ফরাক্কায় সাংঘাতিক দুর্ঘটনা! দুমড়ে-মুচড়ে গেল তিনটি লরি, আহত একাধিক, দীর্ঘক্ষণ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ স্তব্ধ  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল