TRENDING:

Robbery: দিনের আলোয় নবগ্রামে দুঃসাহসিক চুরি! পরপর দোকানে ঢুকে ক্যাশবাক্স লুট, শেষমেশ সিসিটিভি ধরিয়ে দিল চোরকে, দেখুন ভাইরাল ফুটেজ

Last Updated:

Murshidabad Robbery: মুর্শিদাবাদের নবগ্রামে পরপর দুটি মিষ্টির দোকানে চুরি। ক্যাশবাক্স থেকে টাকা চুরি করে পালায় এক যুবক। দোকানের সিসিটিভি (CCTV) ফুটেজ দেখে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চোরকে গ্রেফতার করেছে নবগ্রাম থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের পলসণ্ডা মোড়ে দিনের আলোতেই পরপর দু’টি মিষ্টির দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চোরকে গ্রেফতার করল নবগ্রাম থানার পুলিশ।
advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, পলসণ্ডা মোড়ের লালবাগ রাস্তায় অবস্থিত একটি মিষ্টির দোকানে এবং পলসণ্ডা বাসস্ট্যান্ডের পাশে আরেকটি মিষ্টির দোকানে চুরির ঘটনা ঘটে। অভিযোগ, দিনের বেলাতেই এক যুবক দোকানে ঢুকে ক্যাশবাক্স থেকে টাকা চুরি করে পালিয়ে যায়। দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে। সেই ফুটেজ দেখে অভিযুক্ত যুবককে শনাক্ত করে পুলিশ। সিসিটিভিতে দেখা যায় দোকানের কর্মচারী কিছুক্ষণ না থাকার সুযোগে ক্যাশবাক্স থেকে নগদ অর্থ চুরি করছে ওই যুবক।

advertisement

আরও পড়ুনঃ বারুইপুরে আন্তর্জাতিক শিল্প উৎসব, ৭ বিদেশি শিল্পীর আগমনে চাঁদের হাট, বর্ণময় শিল্পাঙ্গনে অনন্য অভিজ্ঞতার সাক্ষী মফস্বলবাসী

মিষ্টির দোকানদারদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে নবগ্রাম থানার পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সাগরদিঘী এলাকার দিয়াড়া গ্রামের বাসিন্দা রাহুল সেখ নামে ওই যুবককে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞেস করতেই উঠে আসে সমস্ত তথ্য। পরে তাকে গ্রেফতার করে নবগ্রাম থানার পুলিশ।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করায় নবগ্রাম থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Robbery: দিনের আলোয় নবগ্রামে দুঃসাহসিক চুরি! পরপর দোকানে ঢুকে ক্যাশবাক্স লুট, শেষমেশ সিসিটিভি ধরিয়ে দিল চোরকে, দেখুন ভাইরাল ফুটেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল